শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • গণমাধ্যমের সঙ্গে সংঘাতে জড়ানো গণতান্ত্রিক সরকারের পথ নয়: তথ্য উপদেষ্টা সচিব পরিচয়ে ফাঁদ, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তার ৩০ লাখ টাকা আত্মসাৎ তানভীরের কারাগারে নির্যাতনের অভিযোগ ভিত্তিহীন: বগুড়া কারা কর্তৃপক্ষ সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা মামদানিকে ‘হামাসের বন্ধু’ বলায় নেতানিয়াহুর সমালোচনায় ইহুদি নেতারা তুরস্ককে হারিয়ে জিদানের কোচিং অভিষেক রাঙাল ফ্রান্স ব্রাহ্মণবাড়িয়ায় গাড়ি চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত তানভীরের নির্যাতনের অভিযোগ ‘ভিত্তিহীন’, বলছে বগুড়া কারা কর্তৃপক্ষ নাগোয়ায় বৃষ্টির বাধা, শান্ত-লিটনদের অনুশীলন স্থগিত অপ্রতিম হত্যার পর অজ্ঞাত নম্বর থেকে বাবা-মাকে হুমকি, জিডি
  • গাজীপুরে গরু চুরির সন্দেহে তিনজনকে পিটিয়ে হত্যা

    গাজীপুরে গরু চুরির সন্দেহে তিনজনকে পিটিয়ে হত্যা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় গরু চুরির অভিযোগে তিন ব্যক্তিকে পিটিয়ে হত্যা করেছে স্থানীয় জনতা। রোববার (১০ মে) ভোরে ফুলবাড়িয়া ইউনিয়নের বাগচালা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় সন্দেহভাজন চোরদের ব্যবহৃত একটি পিকআপ ভ্যানেও আগুন ধরিয়ে দেওয়া হয়।

    স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, ভোররাতের দিকে ১০ থেকে ১২ সদস্যের একটি দল পিকআপ ভ্যান নিয়ে আবু বক্কর সিদ্দিকের বাড়িতে প্রবেশ করে। বিষয়টি টের পেয়ে বাড়ির লোকজন চিৎকার শুরু করলে আশপাশের মানুষ জড়ো হয়ে তাদের ধাওয়া দেন। একপর্যায়ে তিনজনকে আটক করে উত্তেজিত জনতা।

    এ সময় আটক ব্যক্তিদের কাছ থেকে তালা কাটার যন্ত্র, চাপাতিসহ বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয়রা। পরে ক্ষুব্ধ জনতা তাদের মারধর করে এবং ঘটনাস্থলে থাকা পিকআপ ভ্যানে আগুন দেয়।

    খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ ও ফুলবাড়িয়া পুলিশ ক্যাম্পের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত তিনজনকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

    কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে এবং বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন