সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান আজ বিশ্ব শান্তি দিবস ন্যাম ভবন থেকে সাতক্ষীরার এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার ব্যাটিংয়ে মনোযোগ দিতেই টি-টোয়েন্টি অধিনায়কত্ব ছাড়ছেন নিগার কোস্টগার্ডকে উপকূলে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতির ডমিনেজ স্টিলে আইপিও অর্থ ব্যবহারে অনিয়ম, পাঁচ পরিচালককে ৫ কোটি টাকা জরিমানা সেপ্টেম্বরের ১৯ দিনেই ১৮৮ কোটি ডলারের কাছাকাছি রেমিট্যান্স সূচকের বড় উত্থান, ডিএসইতে এক মাসের সর্বোচ্চ লেনদেন বাদ পড়া শিশুদের খুঁজে হাম-রুবেলার টিকা দেবে সরকার বড় রান তাড়ায় ব্যাটিং ধসকে স্বাভাবিক বলছেন জ্যোতি
  • নওগাঁয় বজ্রপাতে ৩ কৃষকের মৃত্যু, আহত ২

    নওগাঁয় বজ্রপাতে ৩ কৃষকের মৃত্যু, আহত ২
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নওগাঁর মহাদেবপুর ও নিয়ামতপুর উপজেলায় পৃথক বজ্রপাতের ঘটনায় তিন কৃষকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন বলে জানা গেছে।

    বুধবার (৬ মে) দুপুরে মহাদেবপুর উপজেলার আলিদেওনা কুড়াপাড়া গ্রাম এবং নিয়ামতপুর উপজেলার রামনগর ও খোদ্দচাম্পা গ্রামে এসব ঘটনা ঘটে।

    নিহতদের মধ্যে রয়েছেন মহাদেবপুরের কুড়াপাড়া গ্রামের মৃত হরিচরণ বর্মণের ছেলে দিলীপ চন্দ্র বর্মণ, নিয়ামতপুরের রামনগর গ্রামের পাতু মাহন্তের ছেলে অনুকূল চন্দ্র মাহন্ত এবং চাঁপাইনবাবগঞ্জ জেলার এক কৃষক। ওই কৃষকের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি।

    এ ঘটনায় আহতরা হলেন মহাদেবপুরের কুড়াপাড়া গ্রামের মদনের ছেলে জীবন, মৃত লক্ষণের ছেলে নারায়ণ এবং নিয়ামতপুর উপজেলার অনুকূল চন্দ্র মাহন্ত।

    স্থানীয় সূত্রে জানা যায়, মহাদেবপুরের আলিদেওনা গ্রামে মাঠে ধান কাটার সময় বজ্রপাত হলে দিলীপ চন্দ্র বর্মণ ঘটনাস্থলেই মারা যান। জীবন ও নারায়ণ গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসকরা তাদের রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান।

    অন্যদিকে, নিয়ামতপুর উপজেলার রামনগর গ্রামে ধান আনার সময় বজ্রপাতে অনুকূল চন্দ্র মাহন্ত মারা যান। একই উপজেলার খোদ্দচাম্পা গ্রামে ধান কাটার সময় আরও এক কৃষক বজ্রপাতে নিহত হন।

    মহাদেবপুর থানার ওসি মো. ওমর ফারুক এবং নিয়ামতপুর থানার ওসি মাহবুবুর রহমান পৃথক বজ্রপাতের ঘটনায় তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তারা জানান, ঘটনাগুলো তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ