মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
Natun Kagoj

চাঁদপুরে মাদকসহ দুই পরিবারের ৬ জন আটক

চাঁদপুরে মাদকসহ দুই পরিবারের ৬ জন আটক
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

চাঁদপুরের কচুয়ায় মাদকের বিস্তার রোধে বিশেষ অভিযান চালিয়ে ব্যাপক সাফল্য পেয়েছে ট্রাস্ট টাস্কফোর্স।

বুধবার (৫ মে) সকালে উপজেলার সাতবাড়িয়া এলাকায় পরিচালিত এই অভিযানে মাদকদ্রব্যসহ দুই পরিবারের মোট ৬ সদস্যকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের ৫ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোরে উপজেলার সাতবাড়িয়া গ্রামে অভিযান চালায় টাস্কফোর্স। অভিযান শেষে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হুদা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালত আটককৃত ৫ জনের অপরাধ বিবেচনায় ৩ জনকে ১ বছর করে এবং ২ জনকে ২ বছর করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। এছাড়া আটক অন্য একজনের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

অভিযান চলাকালে সাতবাড়িয়া গ্রামের ৬ নম্বর ওয়ার্ডের একটি বাড়ি থেকে একই পরিবারের তিন সদস্য যথাক্রমে শরীফ হোসেন (৩০), আরিফ হোসেন ও মীর হোসেন (৬০)-কে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২২ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

​অন্যদিকে, একই গ্রামের চৌকিদার বাড়ি এলাকায় অভিযান চালিয়ে মো. আলমগীর (৪৬) ও তার স্ত্রী শিউলি বেগম (৪০)-কে আটক করা হয়। তল্লাশিকালে এই দম্পতির বসতঘর থেকে ১২০ পিস ইয়াবা এবং ২০ গ্রাম গাঁজা জব্দ করে টাস্কফোর্স।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হুদা সংবাদমাধ্যমকে জানান, মাদকের ভয়াবহতা থেকে সমাজকে রক্ষা করতে প্রশাসন বদ্ধপরিকর। স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় পরিচালিত এই ধরনের অভিযান ভবিষ্যতেও আরও জোরদার করা হবে। মাদক নির্মূলে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলেও তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ

আরও পড়ুন