মঙ্গলবার, ০৫ মে ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বিজেপির উত্থান, মমতার দুর্গে ফাটল সংগ্রাম থেকে শাসনক্ষমতা: মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক উত্থানের গল্প একই গ্রামের বাসিন্দা হওয়ায় রিট শুনানি থেকে সরে দাঁড়ালেন বিচারক প্রকল্প অনুমোদন প্রক্রিয়া সহজ করতে প্রধানমন্ত্রীর নির্দেশ রাজনৈতিক ইতিহাসে দৃষ্টান্ত স্থাপন করেছে ত্রয়োদশ সংসদ অধিবেশন: স্বরাষ্ট্রমন্ত্রী প্রথমবারের মতো সরকার গঠনের পথে বিজেপি শেয়ারবাজারে অচলাবস্থা কাটাতে ফ্লোর প্রাইস প্রত্যাহারের দাবি ডিবিএ’র পর্যটন এলাকায় নিরাপত্তা জোরদারে ডিসিদের নির্দেশ নুসরাতকে সহযোদ্ধা বলে রাজনৈতিক ও আইনি লড়াইয়ের ঘোষণা মনিরার বস্ত্র ও পাট মন্ত্রণালয় সংশ্লিষ্টদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক অনুষ্ঠিত
  • ১৬ মে চাঁদপুর সফরে আসছেন প্রধানমন্ত্রী

    ১৬ মে চাঁদপুর সফরে আসছেন প্রধানমন্ত্রী
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দীর্ঘ ২২ বছর পর আগামী ১৬ মে চাঁদপুর সফরে আসছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তার এই সফরকে কেন্দ্র করে জেলাজুড়ে ব্যাপক প্রস্তুতি ও সাজ সাজ রব শুরু হয়েছে। শনিবার (২ মে ) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপি'র সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক।

    সফরকালে প্রধানমন্ত্রী তারেক রহমান চাঁদপুর জেলা স্টেডিয়ামে একটি বিশাল জনসভায় ভাষণ দেবেন। আয়োজকরা আশা করছেন, এই জনসভায় ৮ থেকে ১০ লাখ মানুষের সমাগম ঘটবে। এছাড়া তিনি চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চাঁদপুর মেডিকেল কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং রাজরাজেশ্বরী ইউনিয়নে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন। সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের ঘোষেরহাটে একটি খাল খনন প্রকল্পেরও উদ্বোধন করবেন তিনি।

    প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক জেলা প্রশাসনের কর্মকর্তাদের নিয়ে বিভিন্ন ভেন্যু ও ঘোষেরহাট এলাকা সরেজমিনে পরিদর্শন করেছেন। বিএনপি ও অঙ্গসংগঠনের পক্ষ থেকে বর্তমানে মাঠপর্যায়ে প্রচার ও প্রস্তুতি সভা জোরদার করা হয়েছে।

    উল্লেখ্য, ২০০৪ সালে তারেক রহমান সর্বশেষ চাঁদপুর সফর করেছিলেন। এছাড়া ২০১২ সালে প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সফরের পর এটিই চাঁদপুরে দলের শীর্ষ নেতার বড় কোনো সফর। শেখ ফরিদ আহমেদ মানিক জানান, দীর্ঘ বিরতির পর প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের এই আগমন চাঁদপুরবাসীর জন্য অত্যন্ত গর্বের ও আবেগের বিষয়। সফরটি সফল করতে তিনি সবার সহযোগিতা কামনা করেছেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন