সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ডিএমপিতে এসি পদমর্যাদার ৩ কর্মকর্তার পদায়ন, একজনের বদলি বাতিল ঢাকার দুই সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল এনসিপি অনুসন্ধানে বিদেশে কিছু পেলে আমাকে শুধু ১০ পারসেন্ট দিয়েন: আসিফ মাহমুদ ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গুর উপসর্গে আরও দুজনের মৃত্যু ফিট শরীরের জন্য প্রতিদিনের ৫ সহজ অভ্যাস মতিঝিলে ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে দুই পক্ষের সংঘর্ষ, আহত বেশ কয়েকজন ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশের অগ্রগতির চাবিকাঠি: মার্কিন রাষ্ট্রদূত ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি প্রদর্শনের প্রতিবাদ ছাত্রদলের ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৪৭ সাতকানিয়ায় বাসের ধাক্কায় আহত স্কুলছাত্রীর মৃত্যু
  • এক ডাকাতের গুলিতে আরেক ডাকাতের মৃত্যু

    এক ডাকাতের গুলিতে আরেক ডাকাতের মৃত্যু
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মৌলভীবাজারের বড়লেখায় এক প্রবাসীর বাড়িতে ডাকাতির চেষ্টাকালে ডাকাতদের নিজেদের ছোড়া গুলিতেই এক ডাকাত সদস্য নিহত হয়েছেন। 

    মঙ্গলবার (২৮ এপ্রিল, ২০২৬) ভোর রাতে উপজেলার দাসেরবাজার ইউনিয়নের দক্ষিণ লঘাটি গ্রামে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে।

    নিহত ডাকাতের নাম সাইফুল ইসলাম ওরফে ছয়ফুল (৩২)। তিনি সিলেটের বিয়ানীবাজার উপজেলার নন্দীরফল গ্রামের ফজলুর রহমানের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দাসেরবাজার ইউনিয়নের দক্ষিণ লঘাটি গ্রামের যুক্তরাষ্ট্রপ্রবাসী আব্দুল কুদ্দুসের বাড়িতে একদল সশস্ত্র ডাকাত হানা দেয়। বৃষ্টি ও অন্ধকারের সুযোগ নিয়ে ডাকাত দল রান্নাঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা চালালে বাড়ির তত্ত্বাবধায়ক গিয়াস উদ্দিন ও পরিবারের সদস্যরা জেগে ওঠেন।

    গিয়াস উদ্দিন সাহসিকতার সঙ্গে ভেতর থেকে দরজার গ্রিল ধরে রাখেন এবং সাহায্যের জন্য চিৎকার শুরু করেন। এ সময় তাকে ভয় দেখাতে বা লক্ষ্য করে ডাকাত দলের এক সদস্য গুলি ছোড়ে। কিন্তু অন্ধকার ও বৃষ্টির কারণে লক্ষ্যভ্রষ্ট হয়ে সেই গুলি দরজার সামনে দাঁড়িয়ে থাকা তাদেরই সঙ্গী সাইফুলের মাথায় লাগে। এতে ঘটনাস্থলেই সাইফুলের মৃত্যু হয়। পরিস্থিতি বেগতিক দেখে এবং সঙ্গীকে গুলিবিদ্ধ হতে দেখে বাকি ডাকাতরা মরদেহ ফেলে রেখে দ্রুত পালিয়ে যায়।

    খবর পেয়ে মঙ্গলবার সকালে বড়লেখা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পলাতক অন্যান্য ডাকাতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান শুরু করেছে। এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন