মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • স্বর্ণার ফিফটির পরও জয় হাতছাড়া বাংলাদেশের ভারতীয় ভিসা জটিলতা কমবে শিগগিরই: সংসদে পররাষ্ট্রমন্ত্রী পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের দ্বার খুলল, রূপপুরে ফুয়েল লোডিং শুরু হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি এনসিপি নেতা সারজিস আলম মোহাম্মদপুরে গ্যাং সহিংসতা, আধিপত্য বিস্তারের লড়াইয়ে বাড়ছে হত্যাকাণ্ড রাজনৈতিক প্রতিহিংসার কারণে কারাবাসের অভিজ্ঞতা জানালেন প্রধানমন্ত্রী ঈদের ছুটি ঘিরে বড় সুযোগ, মিলতে পারে ১০ দিনের ছুটি নির্বাচনে ইঞ্জিনিয়ারিং বা কারচুপির অভিযোগ নাকচ করে দিল ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশ দলের কোচ হতে চান নেইমারের কোচ মিকালো যার জন্য লড়েছি, তিনিই তাড়িয়ে দিলেন: ইসহাক সরকার
  • লক্ষ্মীপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

    লক্ষ্মীপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    লক্ষ্মীপুরে “সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় আইনগত সহায়তা দিবস ২০২৬ পালিত হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে জেলা জজ আদালত প্রাঙ্গণে বেলুন ও পায়রা উড়িয়ে দিবসটির উদ্বোধন করা হয়।

    দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে আদালত প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি এবং প্রধানমন্ত্রীর জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ।

    বক্তারা বলেন, আইনের শাসন প্রতিষ্ঠায় এবং অসহায় মানুষের ন্যায়বিচার নিশ্চিত করতে সরকারি আইনি সহায়তা কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

    জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান ও সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ শাহীন উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক সাহাব উদ্দিন সাবু, শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মো. আবদুল্লাহ আল মামুন, ল্যান্ড সার্ভে আপিল ট্রাইব্যুনালের বিচারক শামছুল আরেফীন, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সমরেশ শীল, পুলিশ সুপার মো. আবু তারেক, সিভিল সার্জন ডা. মোহাম্মদ আবু হাসান শাহীন, লিগ্যাল এইড অফিসার দিলরুবা ইয়াছমিন, আইনজীবী সমিতির সভাপতি মো. মনিরুল ইসলাম হাওলাদার ও সম্পাদক মোহাম্মদ রফিক উল্যাহসহ সংশ্লিষ্টরা।

    এ সময় আদালতের অন্যান্য বিচারক, প্রশাসনের কর্মকর্তা, আইনজীবী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

    আলোচনা সভায় বক্তারা বলেন, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য সরকারি খরচে আইনি সহায়তা নিশ্চিত করতে লিগ্যাল এইড কার্যক্রমকে আরও শক্তিশালী করতে হবে। পাশাপাশি জনগণের মধ্যে এ বিষয়ে সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন