সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ডিএমপিতে এসি পদমর্যাদার ৩ কর্মকর্তার পদায়ন, একজনের বদলি বাতিল ঢাকার দুই সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল এনসিপি অনুসন্ধানে বিদেশে কিছু পেলে আমাকে শুধু ১০ পারসেন্ট দিয়েন: আসিফ মাহমুদ ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গুর উপসর্গে আরও দুজনের মৃত্যু ফিট শরীরের জন্য প্রতিদিনের ৫ সহজ অভ্যাস মতিঝিলে ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে দুই পক্ষের সংঘর্ষ, আহত বেশ কয়েকজন ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশের অগ্রগতির চাবিকাঠি: মার্কিন রাষ্ট্রদূত ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি প্রদর্শনের প্রতিবাদ ছাত্রদলের ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৪৭ সাতকানিয়ায় বাসের ধাক্কায় আহত স্কুলছাত্রীর মৃত্যু
  • কালবৈশাখী ঝড়ে কুলাউড়ার মহিলা কলেজের টিনশেড ভবন লণ্ডভণ্ড

    কালবৈশাখী ঝড়ে কুলাউড়ার মহিলা কলেজের টিনশেড ভবন লণ্ডভণ্ড
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ইয়াকুব-তাজুল মহিলা ডিগ্রি কলেজের চার কক্ষের টিনশেড বিল্ডিংটি শনিবার (২৫শে এপ্রিল) দিবাগত রাতে প্রচন্ড কালবৈশাখী তান্ডবে একেবারেই লণ্ডভণ্ড হয়ে যায়।

    রোববার (২৬শে এপ্রিল) পরিদর্শনে গিয়ে দেখা যায়, কলেজের পশ্চিম দিকে অবস্থিত এই টিনশেড বিল্ডিংটির উপরিভাগের টিনের চালা পুরোটাই উপড়ে গিয়ে ঝড়ের তাণ্ডবে ভেঙে চুরমার হয়ে গেছে। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুজাতা সরকার বলেন, বর্তমানে কলেজটিতে উচ্চ মাধ্যমিক ও স্নাতকোত্তর উত্তীর্ণ সহ সাতটি বিষয়ে অনার্স চালু রয়েছে। সব মিলিয়ে এই মুহুর্তে প্রায় তিন হাজার শিক্ষার্থী কলেজটিতে পাঠদান করছে। কিন্তু সকল শিক্ষার্থীর শ্রেণি কার্যক্রম চালিয়ে নেওয়ার জন্য পর্যাপ্ত শ্রেণিকক্ষ নেই। তাই ক্লাসের অতিরিক্ত চাপ সংকুলান করার পাশাপাশি উচ্চ মাধ্যমিক ও ডিগ্রির পাবলিক পরীক্ষার কেন্দ্র হওয়ায় পরীক্ষা চলাকালে এই টিনশেড বিল্ডিংটি অনেক সহায়ক ভূমিকা পালন করে থাকতো। কিন্তু ঝড়ের তাণ্ডবে বিরাট ক্ষতি সাধন হয়ে গেল। বর্তমানে সকল কার্যক্রম বন্ধ হয়ে গেল। এমতাবস্থায় এটি দ্রুত মেরামত জরুরি। এ ক্ষেত্রে স্থানীয় প্রশাসন কতৃপক্ষের সার্বিক সহযোগিতা একান্তভাবে প্রয়োজন।

    ভারপ্রাপ্ত অধ্যক্ষ আরও বলেন, কলেজটির ক্রমবর্ধমান শিক্ষার্থী প্রাতিষ্ঠানিক বহুমাত্রিক চাহিদা বিবেচনায় কলেজটিতে জরুরি ভিত্তিতে একটি বহুতল একাডেমিক ভবন নির্মাণ করা প্রয়োজন। তিনি দ্রুত একটি একাডেমিক ভবন নির্মাণের জন্য স্থানীয় প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন।

    উল্লেখ্য, ১৯৯৫ সালে কুলাউড়া উপজেলায় ইয়াকুব-তাজুল মহিলা কলেজ প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে ধারাবাহিকভাবে ভালো ফলাফলের ধারা অব্যাহত রেখে অল্প সময়ের ব্যবধানে কলেজটিতে ডিগ্রি ও অনার্স কলেজে রূপান্তরিত হয়ে মৌলভীবাজার জেলার মধ্যে একটি স্বনামধন্য মহিলা কলেজ হওয়ার গৌরব অর্জন করে। বৃহত্তর সিলেট বিভাগের এটি প্রথম কোনো বেসরকারি কলেজ যা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে সাতটি বিষয়ে অনার্স কোর্স চালু করার খ্যাতি রয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন