সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৪৭ সাতকানিয়ায় বাসের ধাক্কায় আহত স্কুলছাত্রীর মৃত্যু চাঁদাবাজদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ার আহ্বান নাসীরুদ্দীন পাটওয়ারীর খিলক্ষেতে ২০ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার পোল্যান্ড সীমান্তের কাছে রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা পেলেন বরিস জনসনস হামের টিকা পেয়েছে লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় ১০ শতাংশ বেশি শিশু দেশে ফিরেই হামলাকরীদের উদ্দেশ্যে যা বললেন বাঁধন আমদানি কমিয়ে দেশীয় কৃষি উৎপাদন বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর ৩৬ ঘণ্টা পর বাংলাদেশি যুবকের মরদেহ ফেরত দিল বিএসএফ দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ষষ্ঠ, বাতাস ‘অস্বাস্থ্যকর’
  • চরফ্যাশনে ছোট ভাইকে জিম্মি করে স্ট্যাম্পে সই: বড় ভাইদের বিরুদ্ধে মামলা

    চরফ্যাশনে ছোট ভাইকে জিম্মি করে স্ট্যাম্পে সই: বড় ভাইদের বিরুদ্ধে মামলা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ভোলার চরফ্যাশন উপজেলার ওমরপুর ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডে আপন পিতার মৃত্যুর পর লাশ দাফনে বাঁধা ও ছোট ভাইকে জিম্মি করে অলিখিত ষ্ট্যাম্পে সাক্ষর নেয়ার অভিযোগে বড় ভাইদের বিরুদ্ধে আদালতে মামলা করেছে ছোট ভাই।

    এই ঘটনায় ওই এলাকায় ব্যাপক তোলপাড় হয়েছে। 

    চরফ্যাশনে নির্বাহী ম্যাজিষ্ট্রট আদালতে  ভুক্তভোগী ছোট ভাই নুরুল ইসলামের দাখিল  করা এমপি -৩৯/২৬ (১৬/০৪/২৬) মামলা সূত্রে জানা গেছে, উপজেলার ওমরপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বাসিন্দা  মো: নুরুল ইসলামের পিতা মো: তোফাজ্জল  হোসেন গত ১১এপ্রিল /২৬ ইন্তেকাল করেন। তার ৩ ছেলে, ৫ মেয়ে ও ১ স্ত্রী জীবিত রয়েছেন।

    বাবার মৃত্যুর পর ২ ছেলে মো: ইসমাইল নসু ও আবু তাহের বাচ্চু স্হানীয় কতিপয় ক্যাডার নিয়ে তার লাশ দাফনো বাঁধা প্রদান করেন। একই সাথে আপন ছোট ভাই  নুরুল ইসলামকে জিম্মি করে জোরপূর্বক ৩টি অলিখিত ষ্ট্যাম্পে সাক্ষর নেন।

    এব্যাপারে অভিযোগকারী নুরুল ইসলাম বলেন,আমরা ৩ ভাই, ৫ বোন ও মা জীবিত রয়েছে। গত ১১ এপ্রিল /২৬ বিকেল ৩টায় আমার বাবা মারা গেছে। জীবিত থাকাকালীন ১৫ বছর আগে  তিনি ৪০ শতাংশ জমি আমাকে দলিল দিয়েছেন। অপর ২ ভাই ও ৫ বোনকে  জমি বিক্রি করে  সমপরিমাণ টাকা দিয়েছেন। পরবর্তীতে আমার ৭/৮ বছর আগে নগদ টাকার প্রয়োজনে ২০ শতাংশ জমি আমার কাছে বিক্রি করেন বাবা।

    অথচ বাবার মৃত্যুর পর ২ ভাই ও স্হানীয় কতিপয় ক্যাডার মিলে বাবার লাশ দাফনে বাঁধা প্রদানের পাশাপাশি আমাকে জিম্মি করে অলিখিত ৩টি ষ্ট্যাম্পে সাক্ষর নিয়েছে জোরপূর্বক।  জোরপূর্বক সাক্ষর নেওয়া ষ্ট্যাম্পগুলো ব্যবহার করে আমাকে হয়রানির চেষ্টা করছে।

    তিনি আরও বলেন, আমি বাধ্য হয়ে ষ্ট্যাম্পে উদ্ধারে আদালতে মামলা করেছি। চরফ্যাশন নির্বাহী ম্যাজিস্ট্রট আদালত চরফ্যাশন থানার অফিসার ইনচার্জকে অলিখিত ৩টি ষ্ট্যাম্প উদ্ধারের নির্দেশ দিয়েছে।

    অভিযুক্ত বড় ভাই  ইসমাইল হোসেন নসু বলেন,আমাদের বিরুদ্ধে ছোট ভাইয়ের আনা অভিযোগ ঠিক নয়। আমরা কোন অলিখিত  ষ্ট্যাম্পে সাক্ষর নেইনি।

    চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ (তদন্ত) খলিলুর রহমান বলেন,  আদালতের নির্দেশের কাগজ পাইনি। পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন