মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
Natun Kagoj

বিএনপির সংরক্ষিত নারী আসনে লক্ষ্মীপুর থেকে মনোনীত বিথীকা

বিএনপির সংরক্ষিত নারী আসনে লক্ষ্মীপুর থেকে মনোনীত বিথীকা
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনের জন্য ৩৬ জনের নাম ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

সোমবার (২০ এপ্রিল) রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তালিকা প্রকাশ করা হয়।

সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, দলীয় সিদ্ধান্ত অনুযায়ী মনোনীত এই ৩৬ জনকে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হিসেবে নির্বাচন করা হয়েছে। তিনি বলেন, দলের বিভিন্ন পর্যায়ে দীর্ঘদিন ধরে কাজ করা এবং রাজনৈতিক অবদানের ভিত্তিতেই এই মনোনয়ন দেওয়া হয়েছে।

মনোনীতদের মধ্যে রয়েছেন—সেলিমা রহমান, শিরিন সুলতানা, রাশেদা বেগম হিরা, রেহানা আক্তার রানু, নেওয়াজ হালিমা আর্লি, মোছাম্মত ফরিদা ইয়াসমিন, বিলকিস ইসলাম, শাকিলা ফারজানা, হেলেন জেরিন খান, নিলুফার চৌধুরী মনি, নিপুণ রায় চৌধুরী, জেবা আমিন খান, মাহমুদা হাবিবা, সাবিরা সুলতানা, সানসিলা জেবরিন, সানজিদা ইসলাম তুলি, সুলতানা আহমেদ, ফাহমিদা হক, আন্না মিঞ্জ, সুবর্ণা শিকদার, শামীম আরা বেগম স্বপ্না, শাম্মী আক্তার, ফেরদৌসী আহমেদ, বিথীকা বিনতে হুসাইন, সুরাইয়া জেরিন, মানছুরা আক্তার, জহরত আদিব চৌধুরী, মমতাজ আলম, ফাহিমা নাসরিন, আরিফা সুলতানা, সানজিদা ইয়াসমিন, নাদিয়া পাঠান পাপন, শওকত আরা আক্তার, মাধবী মারমা, সেলিনা সুলতানা ও রেজেকা সুলতানা।

দলীয় সূত্রে জানা গেছে, মনোনীত এসব নারী নেত্রী দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন এবং দলীয় সাংগঠনিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।

সংবাদ সম্মেলনে নেতারা আশা প্রকাশ করেন, নির্বাচিত এসব নারী সংসদ সদস্য জাতীয় সংসদে কার্যকর ভূমিকা রাখবেন এবং নারীর ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবেন।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ

আরও পড়ুন