সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৪৭ সাতকানিয়ায় বাসের ধাক্কায় আহত স্কুলছাত্রীর মৃত্যু চাঁদাবাজদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ার আহ্বান নাসীরুদ্দীন পাটওয়ারীর খিলক্ষেতে ২০ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার পোল্যান্ড সীমান্তের কাছে রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা পেলেন বরিস জনসনস হামের টিকা পেয়েছে লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় ১০ শতাংশ বেশি শিশু দেশে ফিরেই হামলাকরীদের উদ্দেশ্যে যা বললেন বাঁধন আমদানি কমিয়ে দেশীয় কৃষি উৎপাদন বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর ৩৬ ঘণ্টা পর বাংলাদেশি যুবকের মরদেহ ফেরত দিল বিএসএফ দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ষষ্ঠ, বাতাস ‘অস্বাস্থ্যকর’
  • মৌলভীবাজারে 'শহীদ জিয়া অডিটোরিয়াম'-এর নামফলক পুনরায় স্থাপন

    মৌলভীবাজারে 'শহীদ জিয়া অডিটোরিয়াম'-এর নামফলক পুনরায় স্থাপন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মৌলভীবাজার সরকারি কলেজে অবস্থিত ‘শহীদ জিয়া অডিটোরিয়াম’-এর নামফলক পুনরায় স্থাপন করা হয়েছে।

    শনিবার (১৮ই এপ্রিল) এক সংক্ষিপ্ত ও সুশৃঙ্খল আয়োজনের মধ্য দিয়ে নামফলকটি আনুষ্ঠানিকভাবে পুনঃস্থাপন করা হয়।

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য এম. নাসের রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মৌলভীবাজার জেলা পরিষদের প্রশাসক ভিপি মিজানুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সরকারি কলেজের উপাধ্যক্ষ মনসুর আলম।

    এসময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপি'র আহ্বায়ক মো. ফয়জুল করিম ময়ূন, আহ্বায়ক কমিটির সদস্য আলহাজ্ব আব্দুল মুকিত, মো. ফখরুল ইসলাম, স্বাগত কিশোর দাশ চৌধুরী, সদর উপজেলা বিএনপি'র সভাপতি মুজিবুর রহমান মজনু, সাধারণ সম্পাদক মারুফ আহমেদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং উক্ত কলেজের শিক্ষার্থীরা।

    অনুষ্ঠানে বক্তারা অডিটোরিয়ামের নামফলক পুনঃস্থাপনকে একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে উল্লেখ করেন এবং শিক্ষাপ্রতিষ্ঠানের ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন