শনিবার, ২৭ জুন ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু স্টয়নিসের ঝড়ে এক ওভারে ৫ ছক্কা, দুঃস্বপ্নের ম্যাচ ইয়ান হল্যান্ডের গুমের ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে, ছাড় নয়: মির্জা ফখরুল চীন সফর শেষে আজ রাতে ঢাকায় ফিরছেন প্রধানমন্ত্রী, শোডাউন না করতে নির্দেশ তারেক-শি বৈঠকে নতুন গতি, বাংলাদেশ-চীনের মধ্যে ১৭ সমঝোতা সই ভেনেজুয়েলার ভূমিকম্পে নিহতদের প্রতি প্রধানমন্ত্রীর শোক ও সমবেদনা স্বাস্থ্যখাতে দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’, জনবান্ধব সেবায় জোর সরকারের মাদক প্রতিরোধে সামাজিক সচেতনতা বাড়ানোর আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর বাজেটে করের বোঝা সাধারণের ওপর, ধনীদের সুবিধা বহাল: সিপিডি বেইজিংয়ে শি জিনপিংয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় প্রধানমন্ত্রীর
  • খুলনায় পুলিশ সদস্যের রহস্যজনক মৃত্যু

    খুলনায় পুলিশ সদস্যের রহস্যজনক মৃত্যু
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    খুলনা রেলওয়ে পুলিশ লাইনে সম্রাট বিশ্বাস (২৭) নামে এক পুলিশ কনস্টেবল নিজের ইস্যুকৃত অস্ত্র দিয়ে গুলি করে আত্মহত্যা করেছেন।

    শনিবার (১৮ এপ্রিল) ভোরে নগরের সোনাডাঙ্গা আবাসিক এলাকার খুলনা রেলওয়ে জেলা কার্যালয়ের অস্ত্রাগার (ম্যাগাজিন গার্ড) এলাকায় এই ঘটনা ঘটে।

    নিহত কনস্টেবল সম্রাট বিশ্বাস গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার শৈলেন বিশ্বাসের ছেলে। তাঁর স্ত্রী পূজা বিশ্বাসও পুলিশ সদস্য হিসেবে সাতক্ষীরা জেলায় কর্মরত রয়েছেন।

    খুলনা রেলওয়ে পুলিশের পুলিশ সুপার আহমেদ মাঈনুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সম্রাট বিশ্বাস আজ ভোরে ম্যাগাজিন গার্ড এলাকায় ডিউটিতে ছিলেন। আনুমানিক ভোর সাড়ে ৪টা থেকে ৫টার মধ্যে তিনি নিজের ইস্যুকৃত চাইনিজ রাইফেল দিয়ে নিজের মাথায় গুলি করেন। গুলির শব্দ শুনে সহকর্মীরা এগিয়ে এসে তাঁকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন।

    প্রাথমিকভাবে পুলিশ বিষয়টিকে ‘আত্মহত্যা’ বলে নিশ্চিত করেছে। তবে কী কারণে তিনি এমন চরম পথ বেছে নিলেন, তা এখনো স্পষ্ট নয়। খবর পেয়ে সোনাডাঙ্গা থানা পুলিশ ও সিআইডির ফরেনসিক ইউনিট ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

    এই ঘটনায় রেলওয়ে পুলিশে শোকের ছায়া নেমে এসেছে। সম্রাটের পরিবারকেও বিষয়টি অবহিত করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন