শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রাজধানীর জোয়ারসাহারায় চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট মতভেদ যেন শত্রুতায় রূপ না নেয়, জাতীয় ঐক্যে জোর প্রধানমন্ত্রীর স্বাধীনতা পুরস্কার দিতে ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রধানমন্ত্রী উন্নয়ন অংশীদারদের কাছে ২ বিলিয়ন ডলার সহায়তা চাইলেন তারেক রহমান জিরো এমিশন ইস্যুতে বক্তব্য দিলেন প্রধানমন্ত্রী লো-ফিডে উৎপাদন অব্যাহত ইস্টার্ন রিফাইনারিতে বিশ্ব ক্রিকেটে ভারতের নিয়ন্ত্রণে কড়া সমালোচনা উইজডেনের অনলাইন ক্লাস না চাইলেও বাস্তবতায় বাধ্য: শিক্ষামন্ত্রী ক্ষেপণাস্ত্র হামলায় নিহত গিরিশ চন্দ্রের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর হাসনাতের সঙ্গে কী হয়েছিল বিস্তারিত জানালেন মনজুর আলম
  • বড় পর্দায় নতুন জুটি ধানুশ-সারা অর্জুন!

    বড় পর্দায় নতুন জুটি ধানুশ-সারা অর্জুন!
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ‘ধুরন্ধর টু’ সিনেমা দারুণ সাফল্য পাওয়ার পর থেকেই আলোচনায় আছেন সারা অর্জুন। সিনেমাটির সাফল্যের রেশ না কাটতেই নতুন করে তাকে ঘিরে গুঞ্জন শুরু হয়েছে। শোনা যাচ্ছে, দক্ষিণী তারকা ধানুশের নতুন সিনেমায় দেখা যেতে পারে সারাকে।

    ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, ছবিটির অস্থায়ী নাম রাখা হয়েছে ‘ডি৫৬’, আর এটি পরিচালনা করবেন তামিলারাসন পাচামাথু। শুরুতে এই ছবির জন্য রুক্মিনী বসন্তকে ভাবা হলেও ব্যস্ততার কারণে তিনি রাজি হননি। এরপর থেকেই সারার নাম সামনে আসছে। যদি সব ঠিকঠাক হয়, তাহলে ধানুশ ও সারাকে একসঙ্গে পর্দায় দেখতে পাবেন দর্শকরা।

    তবে এর মধ্যেই তাদের বয়সের পার্থক্য নিয়ে আলোচনা শুরু হয়েছে। ধানুশের বয়স ৪২ আর সারা মাত্র ২০ দুজনের মধ্যে পার্থক্য ২২ বছর। ২০০৫ সালের ১৮ জুন মুম্বাইয়ে জন্ম সারা অর্জুনের। তিনি অভিনেতা রাজ অর্জুনের মেয়ে। ছোটবেলা থেকেই অভিনয়ের সঙ্গে তার পরিচয়। মাত্র দেড় বছর বয়সে প্রথম বিজ্ঞাপনে কাজ করেন।

    খুব অল্প বয়সেই শিশুশিল্পী হিসেবে জনপ্রিয় হয়ে ওঠেন সারা। ছয় বছর বয়সে ‘দেবা তিরুমাগার’ সিনেমায় অভিনয় করে প্রশংসা পান। এরপর এক থি ডায়ান, জয় হো, সিভাম সহ আরও বেশ কিছু সিনেমায় কাজ করেন। ঐশ্বরিয়া রাই বচ্চনের সঙ্গে পোনিয়িন সেলভান সিনেমাতেও দেখা গেছে তাকে। তামিল, তেলেগু, মালায়ালাম ও হিন্দি সব ভাষার সিনেমাতেই কাজ করেছেন সারা।

    তবে ধুরন্ধর সিনেমায় সুযোগ পেতে তাকে বেশ লড়াই করতে হয়েছে। পরিচালক আদিত্য ধর জানান, প্রায় ১৩০০ অডিশনের পর সারাকেই বেছে নেওয়া হয়। তার মতে, সারা ছিল সবার মধ্যে সেরা।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ