শনিবার, ২৭ জুন ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু স্টয়নিসের ঝড়ে এক ওভারে ৫ ছক্কা, দুঃস্বপ্নের ম্যাচ ইয়ান হল্যান্ডের গুমের ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে, ছাড় নয়: মির্জা ফখরুল চীন সফর শেষে আজ রাতে ঢাকায় ফিরছেন প্রধানমন্ত্রী, শোডাউন না করতে নির্দেশ তারেক-শি বৈঠকে নতুন গতি, বাংলাদেশ-চীনের মধ্যে ১৭ সমঝোতা সই ভেনেজুয়েলার ভূমিকম্পে নিহতদের প্রতি প্রধানমন্ত্রীর শোক ও সমবেদনা স্বাস্থ্যখাতে দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’, জনবান্ধব সেবায় জোর সরকারের মাদক প্রতিরোধে সামাজিক সচেতনতা বাড়ানোর আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর বাজেটে করের বোঝা সাধারণের ওপর, ধনীদের সুবিধা বহাল: সিপিডি বেইজিংয়ে শি জিনপিংয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় প্রধানমন্ত্রীর
  • ইউপি সদস্যের বাড়িতে অভিযান চালিয়ে ৫ ব্যারেল ডিজেল জব্দ

    ইউপি সদস্যের বাড়িতে অভিযান চালিয়ে ৫ ব্যারেল ডিজেল জব্দ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    চুয়াডাঙ্গা সদর উপজেলার মোমিনপুর ইউনিয়নের আমিরপুর গ্রামে এক ইউপি সদস্যের বাড়িতে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত রাখা পাঁচ ব্যারেল ডিজেল উদ্ধার করেছে উপজেলা প্রশাসন।

    বুধবার (১৫ এপ্রিল) সন্ধ্যায় সদর উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) মো. আমিনুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

    অভিযানের সময় মোমিনপুর ইউনিয়নের ইউপি সদস্য শাহিনুর রহমানকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করা হয়। সাজাপ্রাপ্ত শাহিনুর রহমান একই এলাকার তফেল আলীর ছেলে।

    প্রশাসন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ইউপি সদস্যের বাড়িতে বিপুল পরিমাণ ডিজেল মজুদের তথ্য পাওয়া যায়। এরপর অভিযান চালিয়ে পাঁচ ব্যারেল ডিজেল উদ্ধার করা হয় এবং তাকে আটক করা হয়। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে এ দণ্ড প্রদান করা হয়।

    চুয়াডাঙ্গা সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমিনুল ইসলাম জানান, অবৈধভাবে জ্বালানি তেল মজুত ও বাজারে কৃত্রিম সংকট তৈরির বিরুদ্ধে নিয়মিত অভিযান চলছে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

    জব্দ করা পাঁচ ব্যারেল ডিজেলের আনুমানিক মূল্য প্রায় ১ লাখ টাকা। এগুলো উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে সংরক্ষণ করা হয়েছে। পরবর্তীতে সরকার নির্ধারিত দামে এসব জ্বালানি তেল বিক্রির উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছে প্রশাসন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন