শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • জাতিসংঘে প্রধানমন্ত্রীর বৈঠকে বাণিজ্যে সুদূরপ্রসারী প্রভাব পড়বে: বাণিজ্যমন্ত্রী মিরপুরে রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা-লুটপাট, গ্রেপ্তার ৪ খুলনায় একদিনে ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৭৬ প্রাথমিকের নিয়োগপত্র নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: শিক্ষামন্ত্রী ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ বাংলাদেশে বিনিয়োগে মালয়েশিয়ার উদ্যোক্তাদের আহ্বান ডিসিসিআইয়ের ইয়েমেনে হুথিদের আরও দুই ঘাঁটি দখলের দাবি সেনাবাহিনীর কালকিনি সাংবাদিক ইউনিয়নের কমিটি ঘোষণা; সভাপতি রকিবুজ্জামান ও সাধারন সম্পাদক কাইয়ুম আজমানে বাংলাদেশি উদ্যোক্তাদের পরিচালনায় 'সাইনিং সুপারমার্কেট'র শুভ উদ্বোধন জাসদ কার্যালয় 'গোপন বৈঠক’ আ. লীগ সন্দেহে শতাধিক নেতাকর্মী আটক
  • সালিশ বৈঠকে বিপক্ষে কথা বলায় পটুয়াখালীতে চাচাতো ভাই খুন

    সালিশ বৈঠকে বিপক্ষে কথা বলায় পটুয়াখালীতে চাচাতো ভাই খুন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর গলাচিপায় সালিশে চাচার পক্ষে অবস্থান নেওয়ায় শহিদুল ইসলাম মোল্লা (৪৫) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার চাচাতো ভাই দুলাল মোল্লার বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত দুলালকে গ্রেপ্তার করেছে পুলিশ।

    মঙ্গলবার (১৪ এপ্রিল) রাতে উপজেলার রতনদী তালতলী ইউনিয়নের কাচারিকান্দা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শহিদুল ইসলাম ওই গ্রামের মোতাহার মোল্লার ছেলে। অন্যদিকে গ্রেপ্তার দুলাল মোল্লা একই এলাকার কাঞ্চন মোল্লার ছেলে।

    স্থানীয়দের বরাতে জানা যায়, দুলাল মোল্লা দীর্ঘদিন ধরে তার বৃদ্ধ বাবা কাঞ্চন মোল্লা ও পরিবারের সদস্যদের সঙ্গে দুর্ব্যবহার করে আসছিলেন। এ বিষয়ে ক্ষুব্ধ হয়ে কাঞ্চন মোল্লা গতকাল রাতে স্থানীয় ইউপি সদস্য মিজানুর রহমান দেওয়ানের কাছে অভিযোগ করেন। এ সময় তার সঙ্গে ছিলেন ভাইয়ের ছেলে শহিদুল ইসলাম। পরে দুলালকে সালিশে ডেকে পাঠানো হয়। সেখানে চাচা কাঞ্চনের পক্ষে কথা বলায় শহিদুলের ওপর ক্ষিপ্ত হন দুলাল।

    ইউপি সদস্য মিজানুর রহমান দেওয়ান বলেন, অভিযোগের ভিত্তিতে দুলালকে ডাকা হলে তিনি তা অস্বীকার করে তর্কে জড়িয়ে পড়েন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে তিনি সবাইকে বাড়িতে ফিরে যেতে বলেন এবং পরে গণ্যমান্যদের নিয়ে পুনরায় সালিশের সিদ্ধান্ত নেন। এরপর মধ্যরাতে শহিদুলকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটে।

    নিহতের ছোট ভাই রফিক মোল্লা অভিযোগ করে বলেন, দুলাল দীর্ঘদিন ধরে তাদের হুমকি দিয়ে আসছিলেন। অভিযোগ জানাতে গেলে গত রাতে তিনি ধারালো অস্ত্র দিয়ে শহিদুলকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করেন। পরে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

    তিনি আরও জানান, এ ঘটনায় তাদের বাবা মোতাহার মোল্লা গলাচিপা থানায় দুলাল মোল্লার বিরুদ্ধে হত্যা মামলা করেছেন।

    গলাচিপা থানার ওসি জিল্লুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তার দুলাল মোল্লাকে আদালতে পাঠানো হবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন