শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রাজধানীর জোয়ারসাহারায় চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট মতভেদ যেন শত্রুতায় রূপ না নেয়, জাতীয় ঐক্যে জোর প্রধানমন্ত্রীর স্বাধীনতা পুরস্কার দিতে ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রধানমন্ত্রী উন্নয়ন অংশীদারদের কাছে ২ বিলিয়ন ডলার সহায়তা চাইলেন তারেক রহমান জিরো এমিশন ইস্যুতে বক্তব্য দিলেন প্রধানমন্ত্রী লো-ফিডে উৎপাদন অব্যাহত ইস্টার্ন রিফাইনারিতে বিশ্ব ক্রিকেটে ভারতের নিয়ন্ত্রণে কড়া সমালোচনা উইজডেনের অনলাইন ক্লাস না চাইলেও বাস্তবতায় বাধ্য: শিক্ষামন্ত্রী ক্ষেপণাস্ত্র হামলায় নিহত গিরিশ চন্দ্রের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর হাসনাতের সঙ্গে কী হয়েছিল বিস্তারিত জানালেন মনজুর আলম
  • বায়োপিক নিয়ে আশার পছন্দে কে ছিলেন?

    বায়োপিক নিয়ে আশার পছন্দে কে ছিলেন?
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলে গত ১২ এপ্রিল মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুতে এখনও অনুরাগীদের মনে শোকের আবহ বিরাজ করছে। তবে এর মাঝেই আলোচনায় উঠে এসেছে এই শিল্পীকে নিয়ে বায়োপিক নির্মাণের বিষয়টি।

    দীর্ঘ ৮ দশকের বর্ণাঢ্য ক্যারিয়ার আশা ভোঁসলের। হিন্দি, বাংলা ছাড়াও ২০টি ভাষায় তিনি গান গেয়েছেন। ভূষিত হয়েছেন দাদাসাহেব ফালকে পুরস্কার, পদ্মবিভূষণ, বঙ্গবিভূষণসহ একাধিক সম্মানে। সংগীতের ইতিহাসে সর্বাধিক গান গাওয়ার জন্য ২০১১ সালে গিনেস বিশ্বরেকর্ডে তাঁর নাম উঠেছে। অন্যদিকে, কিংবদন্তি এই শিল্পীর ব্যক্তিজীবন ছিল নানা চ্যালেঞ্জে ভরা। সংসার ভাঙা থেকে শুরু করে ছোটবেলার পিতৃবিয়োগের পর আর্থিক টানাপোড়েন তাঁকে ঋদ্ধ করেছে।

    এমন প্রবাদপ্রতীম শিল্পীর চরিত্র পর্দায় ফুটিয়ে তোলা কম কথা নয়! অতীতেও তাঁর বায়োপিক নির্মাণের কথা শোনা গিয়েছিল। সেসময় নিজের জীবনীচিত্রের জন্য দুই শীর্ষ নায়িকাকে নির্বাচন করে গিয়েছিলেন তিনি।

    নিজের বায়োপিকে কাকে দেখতে চেয়েছিলেন আশা ভোঁসলে? পুরনো এক সাক্ষাৎকারে গায়িকা জানান প্রিয়াঙ্কা চোপড়া অথবা কঙ্গনা রনৌতের কথা। তিনি বলেন, ‘পর্দায় আমার চরিত্রে অভিনয় করার জন্য প্রিয়াঙ্কা চোপড়াই সবচেয়ে উপযুক্ত। কঙ্গনা রনৌতও অত্যন্ত দক্ষ অভিনেত্রী। আমার মনে হয়, তিনিও আমার চরিত্রের জন্য চমৎকার পছন্দ হতে পারেন ভবিষ্যতে। কিন্তু মনে হয় না, আমার জীবনের ওপর ভিত্তি করে কখনও কোনো সিনেমা তৈরি হবে!’ 

    Karan Johar banned Priyanka Chopra from Bollywood: Kangana | The Daily Star

    গায়িকা নিজে তাঁর বায়োপিক নির্মাণ হবে কিনা—তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। তবে ভবিষ্যতে তাঁকে নিয়ে বায়োপিক তৈরি হলে প্রিয়াঙ্কা কিংবা কঙ্গনা অভিনয় করবেন কি-না, সেই কৌতূহল সময়ের হাতে ছেড়ে দেওয়াই যুক্তিযুক্ত।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ