বুধবার, ১১ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রাজনৈতিক বিবেচনায় হত্যা মামলাও প্রত্যাহার হতে পারে: আইনমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতা ও যুবলীগ কর্মী গ্রেফতার  আইনশৃঙ্খলা সভায় অদ্ভুত আবদারে বির্তকের জন্ম দিলেন ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন কপ-৩১ বিশ্বনেতা সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম ব্যবহার করে অস্থিরতা তৈরির চেষ্টা চলছে: চিফ প্রসিকিউটর কড়াইল বস্তির সার্বিক উন্নয়নে পাশে থাকতে চায় এডিবি আশুলিয়ায় ৩০ কারখানায় ছুটি, পরিস্থিতি নিয়ন্ত্রণে   ঢাবিতে প্রাইভেটকার লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ, চালক গুরুতর আহত হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু, চলতি বছরে প্রাণহানি ১ হাজার ২৮৯ বিয়ের গুঞ্জন সত্যি, পারশাকে বিয়ের কথা স্বীকার করলেন আসাদ নূর
  • মাদক সন্ত্রাসীদের হামলার শিকার শ্রমিক ইউনিয়নের নেতা 

    মাদক সন্ত্রাসীদের হামলার শিকার শ্রমিক ইউনিয়নের নেতা 
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মাদক কারবারি সন্ত্রাসীদের হামলায় শ্রমিক নেতা গুরুতর আহত। গ্রেপ্তারের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

    শ্রীমঙ্গলে মাদক কারবারি সন্ত্রাসীদের হামলায় সিএনজি শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি লুৎফুর রহমান গুরুতর আহত হয়েছেন। রবিবার (১২ই এপ্রিল) রাত আনুমানিক ৯টার দিকে শাপলাবাগ এলাকায় এ ঘটনাটি ঘটে।

    প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, হামলাকারীরা প্রথমে তাকে দেশীয় অস্ত্র নিয়ে হামলা করলে সে প্রান রক্ষায় পালিয়ে যাওয়ার চেষ্টা করে কিন্তু সন্ত্রাসীরা তার চোখে মরিচ নিক্ষেপ করে এবং পরে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে গুরুতর জখম করে। পরে স্থানীয়রা উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য মৌলভীবাজার প্রেরন করেন। বর্তমানে তিনি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন এবং তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

    এ ঘটনার প্রতিবাদে সিএনজি শ্রমিক ইউনিয়ন, পরিবহন শ্রমিক ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের উদ্যোগে শহর জুড়ে বিক্ষোভ মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বক্তারা দ্রুত হামলাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

    এমন পরিস্থিতিতে (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) এএসপি সার্কেল ওয়াহিদুজ্জামান রাজুর নেতৃত্বে থানা পুলিশের ইনচার্জ জহিরুল ইসলাম মুন্না সহ থানা পুলিশের বিশাল একটি দল শাপলাবাগ এলাকায় অভিযান চালায়। অভিযান পরিচালনা চলমান রয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন