মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রাজনৈতিক বিবেচনায় হত্যা মামলাও প্রত্যাহার হতে পারে: আইনমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতা ও যুবলীগ কর্মী গ্রেফতার  আইনশৃঙ্খলা সভায় অদ্ভুত আবদারে বির্তকের জন্ম দিলেন ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন কপ-৩১ বিশ্বনেতা সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম ব্যবহার করে অস্থিরতা তৈরির চেষ্টা চলছে: চিফ প্রসিকিউটর কড়াইল বস্তির সার্বিক উন্নয়নে পাশে থাকতে চায় এডিবি আশুলিয়ায় ৩০ কারখানায় ছুটি, পরিস্থিতি নিয়ন্ত্রণে   ঢাবিতে প্রাইভেটকার লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ, চালক গুরুতর আহত হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু, চলতি বছরে প্রাণহানি ১ হাজার ২৮৯ বিয়ের গুঞ্জন সত্যি, পারশাকে বিয়ের কথা স্বীকার করলেন আসাদ নূর
  • ফরিদগঞ্জে সিসিডিএ সিমস্ প্রকল্পের নিরাপদ অভিবাসন প্রশিক্ষণ

    ফরিদগঞ্জে সিসিডিএ সিমস্ প্রকল্পের নিরাপদ অভিবাসন প্রশিক্ষণ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নিরাপদ অভিবাসন ইস্যুতে চাঁদপুরের কয়েকটি উপজেলায় বাস্তবায়িত হচ্ছে সিমস্ প্রকল্প। মাঠ পর্যায়ে এ প্রকল্প বাস্তবায়ন করছে বেসরকারি উন্নয়নমূলক সংস্থা সিসিডিএ। 

    বিদেশগামীদের সঠিক তথ্য প্রদান করে প্রতারনার হাত থেকে রক্ষা করাই এ প্রকল্পের মূল লক্ষ্য৷ 

    তারই ধারাবাহিকতায় ফরিদগঞ্জ উপজেলার পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের সাহাপুর মডেল একাডেমিতে ৩০ জন কে  দেওয়া হলো প্রাক সিদ্ধান্ত গ্রহন প্রশিক্ষন।

    বৃহস্পতিবার ৯ ই এপ্রিল সোস্যাল মোবিলাইজার তারেক রহমান তারুর পরিচালনায় এবং এনামুল হাসানের সহায়তায় সুন্দর ভাবে প্রশিক্ষনের সূচনা হয়। প্রশিক্ষনে সঠিক ভাবে বিদেশ যাওয়ার জন্য বিস্তারিত আলোচনা করা হয়। 

    একদিনের এ প্রশিক্ষনে আরও উপস্থিত ছিলেন সাহাপুর মডেল একাডেমির প্রধান শিক্ষক হুমায়ুন কবির।  তিনি বলেন এমন প্রশিক্ষন এর আগে দেখিনি।   এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ সমাজের জন্য৷ এধরনের প্রশিক্ষন আরও বেশি মানুষের মাঝে দেওয়া উচিত বলে তিনি বলেন।

    প্রশিক্ষনের শেষে সজিব নামের এক প্রশিক্ষনার্থী বলেন, এতো ভালো একটি প্রশিক্ষন হবে শুরুতে ভাবতে পারিনি।  সকল বিষয় যেভাবে বুঝানো হয়েছে আমরা উপকৃত হবো। 

    এধরনের প্রশিক্ষন ছড়িয়ে দেওয়ার উপর গুরুত্বরোপ করেন উপস্থিত সকলে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন