সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রায়ের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট সংবিধানবিরোধী: হাইকোর্ট মেধা দিয়ে দেশ গড়তে হবে, বিদেশে গেলেও দেশের কথা ভাবতে হবে: ফরিদা খানম কারিগরি ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট বন্ধ ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, নতুন ভর্তি ১,৫৬১ ‘আমাকে শুধু টাকা আয়ের মাধ্যম হিসেবে দেখেছে’, পরিবার নিয়ে পপির ক্ষোভ এআই মডেলের উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রোপিক সিইওর আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ দুই মাসে বেনাপোলে সাড়ে ৩ লাখ কেজি ইলিশ আমদানি সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই: আইজিপি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন
  • সার্টিফিকেট জালিয়াতি: চক্রের দুই সদস্য র‍্যাবের হাতে গ্রেফতার

    সার্টিফিকেট জালিয়াতি: চক্রের দুই সদস্য র‍্যাবের হাতে গ্রেফতার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    রাজশাহীতে সার্টিফিকেট জালিয়াতি চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব। এসময় তাদের কাছ থেকে জালিয়াতি কাজে ব্যবহৃত ইলেকট্রিক ডিভাইস ও সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে।

    গ্রেপ্তারকৃতরা হলেন: অর্জুন মন্ডলের ছেলে অভিজিৎ মন্ডল (২৭) ও রবিউল আওয়ালের ছেলে রায়হান আউয়াল (২১)। তারা রাজশাহী নগরীর কুমারপাড়া (ঘোষপাড়া) এলাকার বাসিন্দা।

    র‍্যাব-৫ জানায়, সদর কোম্পানির একটি অপারেশন দল মঙ্গলবার (৭ এপ্রিল) রাতে গোপন সংবাদের ভিত্তিতে বোয়ালিয়া কুমারপাড়া (ঘোষপাড়া), আলুপট্টি রোড এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। এসময় তাদের কাছ থেকে জালিয়াতিতে ব্যবহৃত ইলেকট্রিক ডিভাইস ও অন্যান্য সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

    গ্রেপ্তারকৃতরা অনলাইনের মাধ্যমে দেশের বিভিন্ন স্থান থেকে নকল মার্কশিট ও সার্টিফিকেট তৈরির অর্ডার সংগ্রহ করত এবং অভিনব উপায়ে সেগুলো তৈরি করে সরবরাহ করত। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা তাদের অপরাধের সত্যতা স্বীকার করেছে। রাজশাহীতে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বোয়ালিয়া থানায় নিয়মিত মামলা করা হয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন