শনিবার, ২৭ জুন ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু স্টয়নিসের ঝড়ে এক ওভারে ৫ ছক্কা, দুঃস্বপ্নের ম্যাচ ইয়ান হল্যান্ডের গুমের ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে, ছাড় নয়: মির্জা ফখরুল চীন সফর শেষে আজ রাতে ঢাকায় ফিরছেন প্রধানমন্ত্রী, শোডাউন না করতে নির্দেশ তারেক-শি বৈঠকে নতুন গতি, বাংলাদেশ-চীনের মধ্যে ১৭ সমঝোতা সই ভেনেজুয়েলার ভূমিকম্পে নিহতদের প্রতি প্রধানমন্ত্রীর শোক ও সমবেদনা স্বাস্থ্যখাতে দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’, জনবান্ধব সেবায় জোর সরকারের মাদক প্রতিরোধে সামাজিক সচেতনতা বাড়ানোর আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর বাজেটে করের বোঝা সাধারণের ওপর, ধনীদের সুবিধা বহাল: সিপিডি বেইজিংয়ে শি জিনপিংয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় প্রধানমন্ত্রীর
  • বাসসের নতুন এমডি কামাল উদ্দিন সবুজ

    বাসসের নতুন এমডি কামাল উদ্দিন সবুজ
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান সম্পাদক হিসেবে নিয়োগ পেয়েছেন জ্যেষ্ঠ সাংবাদিক মো. কামাল উদ্দিন মজুমদার, যিনি কামাল উদ্দিন সবুজ নামে পরিচিত। বর্তমানে তিনি ‘দেশ রূপান্তর’ পত্রিকার প্রধান সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

    মঙ্গলবার (৭ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এ নিয়োগের তথ্য জানানো হয়।

    প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, অন্যান্য পেশা বা প্রতিষ্ঠানের সঙ্গে কর্মসম্পর্ক ত্যাগের শর্তে তাকে এক বছরের জন্য চুক্তিভিত্তিকভাবে বাসসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক পদে নিয়োগ দেওয়া হয়েছে।

    কামাল উদ্দিন সবুজ এর আগে বাংলাদেশ সংবাদ সংস্থার বার্তা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। সাংবাদিকতা অঙ্গনে দীর্ঘদিনের অভিজ্ঞ এই ব্যক্তি জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

    নতুন এই দায়িত্বে তিনি বাসসের সদ্য সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক মাহবুব মোর্শেদের স্থলাভিষিক্ত হয়েছেন। এর আগে জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে মাহবুব মোর্শেদের অবশিষ্ট মেয়াদ তার আবেদনের প্রেক্ষিতে বাতিল করা হয়।

    সাংবাদিকতা ও সংবাদ ব্যবস্থাপনায় দীর্ঘ অভিজ্ঞতা থাকায় কামাল উদ্দিন সবুজের এই নিয়োগকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ