শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • কিশোরদের টিকটক ব্যবহারে নতুন বিধিনিষেধ অ্যালাবামায় ৩৪ লাখ শিশুকে এমআর টিকার আওতায় আনতে দ্বিতীয় দফা কর্মসূচি বাংলাদেশ-ব্রাজিল বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে আলোচনা নিউইয়র্ক সফরে ১১ দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর : মাহদী আমিন দুর্গাপূজায় শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৭ দিনের ছুটি বাংলাদেশে সৌদি বিনিয়োগ বাড়ানোর সম্ভাবনা নিয়ে আলোচনা জাতিসংঘের অধিবেশন শেষে দেশের পথে প্রধানমন্ত্রী  ডিজিটাল ব্যাংকের পথে বিকাশ, রবি ও বাংলালিংকসহ ৪ প্রতিষ্ঠান নিরাপদ ও জবাবদিহিমূলক অভিবাসন ব্যবস্থা গড়ার আহ্বান রাষ্ট্রপতির ব্রিটজকে-জানসেনের ব্যাটে দক্ষিণ আফ্রিকার লড়াকু সংগ্রহ
  • নোয়াখালীতে হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

    নোয়াখালীতে হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নোয়াখালী জেলার চাটখিল থানা এলাকা থেকে লক্ষ্মীপুরের রামগঞ্জ থানার একটি হত্যা মামলার প্রধান আসামি মো. মাহফুজ (৩০) কে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১১)। বুধবার (৬ এপ্রিল ২০২৬) পরিচালিত এক বিশেষ অভিযানে তাকে আটক করা হয়।

    র‍্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালীর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

    বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাবের একটি আভিযানিক দল নোয়াখালীর চাটখিল থানার একটি এলাকায় অভিযান চালিয়ে মাহফুজকে গ্রেপ্তার করে। তিনি লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ থানার একটি চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামি।

    ঘটনার বিবরণে জানা যায়, পূর্ব শত্রুতার জেরে পারিবারিক বিরোধকে কেন্দ্র করে সংঘটিত এ হত্যাকাণ্ডে মাহফুজ সরাসরি জড়িত ছিলেন। ঘটনার পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। বিভিন্ন তথ্য-প্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

    র‍্যাব আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামি হত্যাকাণ্ডে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে। তাকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নোয়াখালীর চাটখিল থানায় হস্তান্তর করা হয়েছে।
    র‍্যাবের পক্ষ থেকে জানানো হয়, অপরাধীদের আইনের আওতায় আনতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন