শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • কিশোরদের টিকটক ব্যবহারে নতুন বিধিনিষেধ অ্যালাবামায় ৩৪ লাখ শিশুকে এমআর টিকার আওতায় আনতে দ্বিতীয় দফা কর্মসূচি বাংলাদেশ-ব্রাজিল বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে আলোচনা নিউইয়র্ক সফরে ১১ দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর : মাহদী আমিন দুর্গাপূজায় শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৭ দিনের ছুটি বাংলাদেশে সৌদি বিনিয়োগ বাড়ানোর সম্ভাবনা নিয়ে আলোচনা জাতিসংঘের অধিবেশন শেষে দেশের পথে প্রধানমন্ত্রী  ডিজিটাল ব্যাংকের পথে বিকাশ, রবি ও বাংলালিংকসহ ৪ প্রতিষ্ঠান নিরাপদ ও জবাবদিহিমূলক অভিবাসন ব্যবস্থা গড়ার আহ্বান রাষ্ট্রপতির ব্রিটজকে-জানসেনের ব্যাটে দক্ষিণ আফ্রিকার লড়াকু সংগ্রহ
  • ফরিদগঞ্জে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

    ফরিদগঞ্জে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    চাঁদপুরের ফরিদগঞ্জে পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে দুই শিশু ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতরা হলো-ইয়াসিন (৮) ও রাসেল হোসেন (৫)। তারা স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষার্থী এবং সম্পর্কে আপন ভাই।

    রোববার (৫ এপ্রিল ২০২৬) দুপুর আনুমানিক ২টার দিকে উপজেলার ১৫ নম্বর রূপসা উত্তর ইউনিয়নের বদিউজ্জামাপুর এলাকার একটি পুকুরে এ দুর্ঘটনা ঘটে।

    পারিবারিক সূত্রে জানা গেছে, দুপুরে বাড়ির পাশের পুকুরে দুই ভাই গোসল করতে নামে। সে সময় তাদের মা শাহীনা বেগম পুকুর পাড়েই গৃহস্থালি কাজে ব্যস্ত ছিলেন। কিছুক্ষণ পর সন্তানদের দেখতে না পেয়ে তিনি আতঙ্কিত হয়ে পুকুরে নামেন এবং দুই ছেলেকে অচেতন অবস্থায় উদ্ধার করেন। দ্রুত তাদের ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকেই মৃত ঘোষণা করেন।

    ​নিহতদের পিতা আবুল বাশার একজন শারীরিক প্রতিবন্ধী। অভাবের সংসারে সন্তানদের হারিয়ে তিনি এখন দিশেহারা। কান্নায় ভেঙে পড়ে তিনি বলেন, "সকালে সন্তানদের মাদ্রাসায় রেখে ভিক্ষা করতে বের হয়েছিলাম। আমার সব শেষ হয়ে গেল।"

    ​ফরিদগঞ্জ থানার ওসি (তদন্ত) এমদাদুল হক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় এবং আবেদনের প্রেক্ষিতে মরদেহ দাফনের অনুমতি প্রদান করা হয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন