মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশি পর্যটক বাড়ায় ফের জমজমাট কলকাতার নিউ মার্কেট শাবনূর কি সালমানের প্রেমিকা ছিলেন? জানালেন নীলা চৌধুরী ভারত-বাংলাদেশ সিরিজ নিয়ে কী সিদ্ধান্ত? জানালেন ক্রীড়া প্রতিমন্ত্রী জেআইসি গুম-নির্যাতন মামলা: শেখ হাসিনাসহ ১৩ জনের সাক্ষ্যগ্রহণ স্থগিত তারেক রহমানের সঙ্গে ভিসার এশিয়া প্যাসিফিক প্রেসিডেন্টের বৈঠক সেপ্টেম্বরেই মা হচ্ছেন দীপিকা শিশুদের টিকার সংখ্যা কমাতে ট্রাম্পের নির্দেশ বাংলাদেশকে সরিয়ে বিশ্বকাপে, এবার আইসিসির সিদ্ধান্তে স্কটল্যান্ডের ক্ষোভ জনগণের আয় না বাড়িয়ে ব্যয়ের বোঝা চাপানো হচ্ছে: শফিকুর রহমান শেখ হাসিনাকে ফেরত পাঠানোর আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর
  • চাঁদপুরে ৪৮৮ কেন্দ্রে হামের টিকাদান শুরু

    চাঁদপুরে ৪৮৮ কেন্দ্রে হামের টিকাদান শুরু
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সারাদেশের মতো চাঁদপুর জেলাতেও হামের প্রাদুর্ভাব আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাওয়ায় শিশুদের সুরক্ষায় বিশেষ টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। রোববার (৫ এপ্রিল) সকাল থেকে চাঁদপুর সদর ও হাইমচর উপজেলার ৪৮৮টি কেন্দ্রে একযোগে এই কার্যক্রম শুরু হয়।

    ​জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের উদ্যোগে পরিচালিত এই কর্মসূচির উদ্বোধনী দিনে বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান ও সিভিল সার্জন মোহাম্মদ নুর আলম দ্বীন। তারা টিকাদান কেন্দ্রের পরিবেশ এবং শিশুদের উপস্থিতির হার পর্যবেক্ষণ করেন।

    ​স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, আগামী ২১ এপ্রিল পর্যন্ত চলমান এই বিশেষ ক্যাম্পেইনে ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী মোট ৭২ হাজার ৮৭৪ জন শিশুকে টিকা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। মাঠপর্যায়ে কার্যক্রম জোরদারে স্বাস্থ্যকর্মীদের পাশাপাশি বিপুল সংখ্যক স্বেচ্ছাসেবক কাজ করছেন।

    ​জেলা ইপিআই (EPI) সেন্টারের তথ্যমতে, কর্মসূচি সফল করতে চাঁদপুর সদরে ৩৩০টি, হাইমচরে ১২৮টি এবং পৌরসভা এলাকায় ৪০টি অস্থায়ী টিকাকেন্দ্র স্থাপন করা হয়েছে।

    ​এদিকে জেলায় হামের সংক্রমণ ইতোমধ্যে স্বাস্থ্যখাতে উদ্বেগ সৃষ্টি করেছে। বর্তমানে বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে প্রায় ১৫০ জন শিশু চিকিৎসাধীন। এর মধ্যে ৩২ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে এবং এখন পর্যন্ত তিন শিশুর মৃত্যু নিশ্চিত করেছে স্বাস্থ্য বিভাগ।

    ​সিভিল সার্জন মোহাম্মদ নুর আলম দ্বীন বলেন, "হাম অত্যন্ত সংক্রামক রোগ। সময়মতো টিকা গ্রহণই এর একমাত্র প্রতিরোধ ব্যবস্থা। কোনো শিশু যেন এই টিকার আওতার বাইরে না থাকে, সে বিষয়ে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি।"

    ​হামের বিস্তার রোধে টিকাদানের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধিতে জেলার বিভিন্ন এলাকায় প্রচার-প্রচারণা জোরদার করা হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন