মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
Natun Kagoj

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু তরমুজ-সাবুদানা ডেজার্ট

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু তরমুজ-সাবুদানা ডেজার্ট
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

গরমে ঠান্ডা এবং সুস্বাদু কিছু খুঁজছেন? তরমুজ-সাবুদানা ডেজার্ট আপনার জন্য পারফেক্ট বিকল্প। এটি সহজে তৈরি করা যায় এবং স্বাদেও দারুণ। চলুন জানি উপকরণ এবং প্রস্তুতির ধাপগুলো।

উপকরণ:

কিউব করা তরমুজ: ১ কাপ
সেদ্ধ সাবুদানা: ১/২ কাপ
দুধ: আধা লিটার
কিউব করা যেকোনো জেলি: ১ কাপ
রুহ আফজা: ৩ টেবিল চামচ
কনডেন্সড মিল্ক: পরিমাণমতো
বাদাম কুচি: সাজানোর জন্য

প্রস্তুত প্রণালী:

সাবুদানা সেদ্ধ করে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে পানি ঝরিয়ে নিন।
দুধে কনডেন্সড মিল্ক মিশিয়ে ঠান্ডা করুন।
একটি পাত্রে ঠান্ডা দুধ, সাবুদানা, জেলি ও রুহ আফজা মিশান।
শেষে কিউব করা তরমুজ যোগ করুন।
ফ্রিজে রেখে ভালোভাবে ঠান্ডা করুন।
পরিবেশনের আগে বাদাম কুচি দিয়ে সাজান।

এই সহজ রেসিপি গরমে সতেজ ও সুস্বাদু ডেজার্টের জন্য দারুণ উপযুক্ত।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ