বুধবার, ১২ অগাস্ট ২০২৬
Natun Kagoj

জাহিদুল ইসলাম রাসেলের ‘মোরাল পুলিশিং’ নিয়ে আরসিপির প্রতিবাদ

জাহিদুল ইসলাম রাসেলের ‘মোরাল পুলিশিং’ নিয়ে আরসিপির প্রতিবাদ
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

ভোলার চরফ্যাশন উপজেলায় সম্প্রতি ‘মোরাল পুলিশিং’-এর ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে উপকূলীয় অঞ্চলের অধিকার নিয়ে কাজ করা সংগঠন রাইটস ফর কোস্টাল পিপল (আরসিপি)। সংগঠনটির চেয়ারম্যান রেদওয়ানুল হক এক বিবৃতিতে বলেন, “কোন ব্যক্তি অপরাধী কি-না তা নির্ধারণ করার দায়িত্ব কেবল আইনের মাধ্যমে সম্পন্ন হওয়া উচিত। কোনো ব্যক্তিকে জনসম্মুখে শাস্তি দিয়ে তা সামাজিক মাধ্যমে ছড়ানো মানবাধিকার লঙ্ঘনের শামিল।”

বিবৃতিতে বলা হয়েছে, উপকূলীয় এলাকায় সম্প্রতি আইনশৃঙ্খলা পরিস্থিতি গুরুতরভাবে অবনতি হয়েছে। এই সুযোগে কিছু ব্যক্তি ‘মোরাল পুলিশিং’ চালিয়ে তা সামাজিক মাধ্যমে ছড়িয়ে দিচ্ছেন। ফলে অভিযুক্ত ব্যক্তিদের মানবাধিকারে প্রভাব পড়ছে এবং কিছু ক্ষেত্রে “লঘু পাপে গুরু দণ্ড” দেওয়ার ঘটনা ঘটছে।

আরসিপি জানায়, ভোলার চরফ্যাশনের খেজুরগাছিয়া পর্যটন এলাকায় কিছু পর্যটক হেনস্তার অভিযোগ ওঠে দুই যুবকের বিরুদ্ধে। স্থানীয় প্রশাসন এতে যথাযথ ব্যবস্থা না নিলে, জাহিদুল ইসলাম রাসেল নামের একজন ব্যক্তি পর্যটক হেনস্তায় অভিযুক্ত রাশেদ নামক এক যুবককে জনসম্মুখে মারধর ও কান ধরে ওঠবস করিয়ে শাস্তি দেন। এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং কয়েকটি গণমাধ্যমও তা সম্প্রচার করে।

আরসিপি মনে করিয়ে দেয়, “আইনের শাসনের পরিপন্থী কোনো কাজ করা উচিত নয়। এধরণের মোরাল পুলিশিং অনতিবিলম্বে বন্ধ করতে হবে। পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত করে সামাজিক অপরাধ প্রতিরোধে কার্যকর উদ্যোগ নিতে হবে।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন