বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • নারী ও শিশুর সুরক্ষায় ইউনিসেফের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় সরকার ইসরায়েলে সরকার গঠনে আরব দলগুলোর সমর্থন চান বিরোধী নেতা গোলান ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশের জিডিপি ছাড়াবে ১ ট্রিলিয়ন ডলার: প্রধানমন্ত্রী ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ওপর নির্ভর করছে স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ: জামায়াত ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে নিরাপত্তায় এসআরবি-১৩-এর বিশেষ প্রস্তুতি নভেম্বরের প্রথম সপ্তাহে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠানোর আশা সরকারের রোগীদের যাতায়াতের ভোগান্তি কমাতে অ্যাম্বুলেন্স পুল গড়বে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ছেলেকে বাঁচাতে নিজের কিডনি দিতে প্রস্তুত মা, অর্থাভাবে অনিশ্চিত রাকিবের জীবন ফেসবুক লাইভে বিএনপি সরকার নিয়ে মন্তব্য, জামিন পেলেন সেই সাথী আক্তার সচিবালয় স্থানান্তরের উদ্যোগ ঘিরে পুরোনো বাণিজ্য মেলার মাঠে উত্তেজনা
  • নববর্ষে পরিবারের সঙ্গে ঢাকায় ঘুরতে ৮ জায়গা

    নববর্ষে পরিবারের সঙ্গে ঢাকায় ঘুরতে ৮ জায়গা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বাংলা নববর্ষ মানেই নতুন সূচনার আহ্বান, উৎসবের রঙে ভরা এক প্রাণবন্ত দিন। লাল-সাদা সাজ, বাঙালিয়ানার আবহ আর সাংস্কৃতিক আয়োজনের ছোঁয়ায় মুখর হয়ে ওঠে পুরো রাজধানী। প্রতি বছর ১৪ এপ্রিল পহেলা বৈশাখ উপলক্ষে ঢাকার নানা প্রান্তে আয়োজন করা হয় গান, নাচ, শোভাযাত্রা ও বৈশাখী মেলার মতো বর্ণিল অনুষ্ঠান। সরকারি ছুটির এই দিনে পরিবার, বন্ধু কিংবা প্রিয়জনদের সঙ্গে শহরের বিভিন্ন জায়গায় ঘুরে উপভোগ করা যায় বাংলা নববর্ষের উচ্ছ্বসিত আমেজ।

    তাই পহেলা বৈশাখের দিনে ঘুরে দেখার মতো ঢাকায় কিছু জনপ্রিয় স্থান সম্পর্কে জেনে নেওয়া যাক—

    রমনা বটমূল

    পহেলা বৈশাখের সবচেয়ে ঐতিহ্যবাহী আয়োজন হয় রমনার বটমূলে। সকাল থেকেই এখানে বর্ষবরণ অনুষ্ঠান শুরু হয়। বিভিন্ন সংগঠনের আয়োজনে দিনজুড়ে চলে সাংস্কৃতিক পরিবেশনা। আশপাশে বসে উপভোগ করতে পারেন বাঙালির ঐতিহ্যবাহী খাবার পান্তা-ইলিশ।

    বাংলাদেশ শিল্পকলা একাডেমি

    রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে বৈশাখ উপলক্ষে থাকে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান। গান, নাচ ও নাটকের পরিবেশনায় উৎসবমুখর হয়ে ওঠে পুরো প্রাঙ্গণ।

    সোহরাওয়ার্দী উদ্যান

    প্রশস্ত সবুজ পরিবেশে সময় কাটানোর জন্য সোহরাওয়ার্দী উদ্যান একটি ভালো জায়গা। পহেলা বৈশাখে এখানে বিভিন্ন অনুষ্ঠান ও আয়োজন থাকে। যেখানে অনেক মানুষ আনন্দে মেতে ওঠেন।

    ঢাকা বিশ্ববিদ্যালয় ও টিএসসি এলাকা

    পহেলা বৈশাখের অন্যতম বড় আকর্ষণ হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্ণাঢ্য শোভাযাত্রা। চারুকলা অনুষদের আয়োজনে এই শোভাযাত্রায় অংশ নেন হাজারো মানুষ। টিএসসি এলাকায় এদিন তৈরি হয় এক ধরনের গ্রামীণ মেলার পরিবেশ। যেখানে ঘুরে বেড়াতে বেশ ভালো লাগে।

    ধানমন্ডি লেক

    সকালে ধানমন্ডি লেক এলাকায়ও বিভিন্ন সংগঠনের উদ্যোগে বর্ষবরণ অনুষ্ঠান হয়। মুক্তমঞ্চে দেখা যায় সাংস্কৃতিক পরিবেশনা, আর আশপাশে পাওয়া যায় নানা ধরনের বাঙালি খাবার।

    জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা

    পহেলা বৈশাখে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়ও থাকে সাংস্কৃতিক অনুষ্ঠান। পাশাপাশি আশপাশে বসে ছোট ছোট খাবার ও খেলনার দোকান, যা শিশুদের জন্য বিশেষ আকর্ষণ হয়ে ওঠে।

    বাংলা একাডেমির বৈশাখী মেলা

    বাংলা একাডেমিতে পহেলা বৈশাখ উপলক্ষে বসে বৈশাখী মেলা। এখানে কুটির শিল্পের বিভিন্ন পণ্য, দেশি খাবার, নাগরদোলা, পুতুলনাচসহ নানা আয়োজন থাকে।

    পুরান ঢাকার ঐতিহ্য

    ঐতিহ্যবাহী খাবারের স্বাদ নিতে চাইলে ঘুরে আসতে পারেন পুরান ঢাকার ঠাটারি বাজার, নাজিরাবাজার বা চকবাজার এলাকায়। বৈশাখ উপলক্ষে অনেক জায়গায় হালখাতার আয়োজনও দেখা যায়।

    হাতিরঝিল

    যারা একটু নিরিবিলি পরিবেশে সময় কাটাতে চান, তাদের জন্য হাতিরঝিল হতে পারে ভালো গন্তব্য। লেকের পাশে হাঁটা, ঘোরাঘুরি আর রকমারি খাবার খেয়ে সুন্দরভাবে কাটাতে পারেন বৈশাখের দিনটি।

    পহেলা বৈশাখ বাঙালির সংস্কৃতি ও ঐতিহ্যের সবচেয়ে বড় উৎসবগুলোর একটি। তাই পরিবার ও প্রিয়জনদের সঙ্গে রাজধানীর এসব জায়গায় ঘুরে উপভোগ করতে পারেন নতুন বছরের প্রথম দিনটি।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ