বুধবার, ১২ অগাস্ট ২০২৬
Natun Kagoj

কক্সবাজারে ১১৮ কোটি টাকার অবৈধ জাল উদ্ধার

কক্সবাজারে ১১৮ কোটি টাকার অবৈধ জাল উদ্ধার
ছবি: সংগৃহীত
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

কক্সবাজারের টেকনাফে কোস্ট গার্ড ও মৎস্য অধিদপ্তরের যৌথ অভিযানে প্রায় ১১৮ কোটি টাকার অবৈধ জাল জব্দ করা হয়েছে। গোপন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত টেকনাফ, বাহারছড়া ও শামলাপুর বাজার এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

শুক্রবার (৩ এপ্রিল) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন।

অভিযানে দুটি গুদামে তল্লাশি চালিয়ে প্রায় ৬০ লাখ মিটার চরঘেরা জাল, ৪০ লাখ মিটার কারেন্ট জাল এবং ২০টি বেহুন্দি জাল উদ্ধার করা হয়, যার মোট মূল্য আনুমানিক ১১৮ কোটি ১০ লাখ টাকা।

তবে অভিযানের সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্ট ব্যবসায়ীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। পরে টেকনাফ উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জব্দ করা জালগুলো ধ্বংস করা হয়।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন