শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • কিশোরদের টিকটক ব্যবহারে নতুন বিধিনিষেধ অ্যালাবামায় ৩৪ লাখ শিশুকে এমআর টিকার আওতায় আনতে দ্বিতীয় দফা কর্মসূচি বাংলাদেশ-ব্রাজিল বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে আলোচনা নিউইয়র্ক সফরে ১১ দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর : মাহদী আমিন দুর্গাপূজায় শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৭ দিনের ছুটি বাংলাদেশে সৌদি বিনিয়োগ বাড়ানোর সম্ভাবনা নিয়ে আলোচনা জাতিসংঘের অধিবেশন শেষে দেশের পথে প্রধানমন্ত্রী  ডিজিটাল ব্যাংকের পথে বিকাশ, রবি ও বাংলালিংকসহ ৪ প্রতিষ্ঠান নিরাপদ ও জবাবদিহিমূলক অভিবাসন ব্যবস্থা গড়ার আহ্বান রাষ্ট্রপতির ব্রিটজকে-জানসেনের ব্যাটে দক্ষিণ আফ্রিকার লড়াকু সংগ্রহ
  • রায়পুরে স্কুলের ছাদ ধসে ৫ ছাত্রী আহত, আতঙ্কে অভিভাবকরা

    রায়পুরে স্কুলের ছাদ ধসে ৫ ছাত্রী আহত, আতঙ্কে অভিভাবকরা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা’র রায়পুর জনকল্যাণ বহুমুখী উচ্চ বিদ্যালয়-এ ক্লাস চলাকালে ছাদের পলেস্তারা ও ভিম ধসে পাঁচ শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুর দেড়টার দিকে বিদ্যালয়টির একটি শ্রেণিকক্ষে এ দুর্ঘটনা ঘটে।

    আহত শিক্ষার্থীরা সবাই ষষ্ঠ শ্রেণির ছাত্রী। তাদের মধ্যে তিনজনের নাম জানা গেছে—নাদিয়া, ঋতু ও সামিয়া। বাকি দুজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। আহতদের উদ্ধার করে দ্রুত রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ ভর্তি করা হয়।

    প্রত্যক্ষদর্শী ও বিদ্যালয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো দুপুরে ক্লাস চলছিল। আনুমানিক দুপুর ১টা ৩০ মিনিটের দিকে হঠাৎ বিকট শব্দে শ্রেণিকক্ষের ছাদের একটি অংশ ও ভিমের পলেস্তারা খসে পড়ে শিক্ষার্থীদের ওপর। এতে শ্রেণিকক্ষে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং হুড়োহুড়ির সৃষ্টি হয়। বেঞ্চে বসে থাকা পাঁচ ছাত্রী মাথা ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পায়।

    বিদ্যালয়ের শিক্ষক আব্দুল মান্নান পাশা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “ক্লাস চলাকালে হঠাৎ ছাদের ভিমের অংশ ধসে পড়ে। এতে পাঁচজন ছাত্রী আহত হয়। আমরা দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছে।”

    ঘটনার পর বিদ্যালয়ে অন্যান্য শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অভিভাবকদের অভিযোগ, ভবনটি আগে থেকেই ঝুঁকিপূর্ণ ছিল। জরাজীর্ণ অবস্থার মধ্যেই ক্লাস চালানোর কারণে এ দুর্ঘটনা ঘটেছে। তারা দ্রুত ভবন সংস্কার বা নতুন ভবন নির্মাণের দাবি জানিয়েছেন।

    উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জানান, আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে। কয়েকজনের মাথায় আঘাত থাকায় তাদের পর্যবেক্ষণে রাখা হয়েছে। তবে তারা আপাতত শঙ্কামুক্ত।

    এ বিষয়ে স্থানীয় প্রশাসন ও শিক্ষা কর্মকর্তাদের অবহিত করা হয়েছে বলে বিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে। স্থানীয়দের দাবি, ভবনের নিরাপত্তা নিশ্চিত না করা হলে ভবিষ্যতে আরও বড় দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন