মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রাজনৈতিক বিবেচনায় হত্যা মামলাও প্রত্যাহার হতে পারে: আইনমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতা ও যুবলীগ কর্মী গ্রেফতার  আইনশৃঙ্খলা সভায় অদ্ভুত আবদারে বির্তকের জন্ম দিলেন ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন কপ-৩১ বিশ্বনেতা সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম ব্যবহার করে অস্থিরতা তৈরির চেষ্টা চলছে: চিফ প্রসিকিউটর কড়াইল বস্তির সার্বিক উন্নয়নে পাশে থাকতে চায় এডিবি আশুলিয়ায় ৩০ কারখানায় ছুটি, পরিস্থিতি নিয়ন্ত্রণে   ঢাবিতে প্রাইভেটকার লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ, চালক গুরুতর আহত হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু, চলতি বছরে প্রাণহানি ১ হাজার ২৮৯ বিয়ের গুঞ্জন সত্যি, পারশাকে বিয়ের কথা স্বীকার করলেন আসাদ নূর
  • জীবননগরে উন্নয়ন প্রকল্পে কমিশন অভিযোগ ‘ভিত্তিহীন’: ইউএনও

    জীবননগরে উন্নয়ন প্রকল্পে কমিশন অভিযোগ ‘ভিত্তিহীন’: ইউএনও
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় উন্নয়ন প্রকল্পে কমিশন নেওয়ার অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশরাফুল আলম রাসেল।

    সম্প্রতি স্থানীয় একটি পত্রিকায় “জীবননগর  উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম রাসেলের বিরুদ্ধে উন্নয়ন প্রকল্পের  বিলের কমিশন আদায়ের অভিযোগ” শিরোনামে প্রকাশিত সংবাদের বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি এ দাবি করেন।

    ইউএনও আশরাফুল আলম রাসেল বলেন, “সংবাদে আমার বিরুদ্ধে যে পার্সেন্টেজ নেওয়ার অভিযোগ তোলা হয়েছে, তার কোনো ভিত্তি নেই। এডিপি ও ইউডিএফের যেসব কাজের কথা বলা হয়েছে, সেগুলো আমার যোগদানের আগের কাজ। আমি নির্বাচনের কয়েকদিন আগে জীবননগরে যোগদান করেছি। আমার যোগদানের পর নতুন কোনো কাজ বাস্তবায়ন হয়নি।”

    তিনি আরও বলেন, “জীবননগর উপজেলার সাবেক নির্বাহী কর্মকর্তা আল আমিন মিন সাহেবের সময়েই এসব কাজ সম্পন্ন হয়েছে। সেখানে আমার সম্পৃক্ততার প্রশ্নই আসে না।”

    ভ্যাট ও আইটি (আয়কর) সংক্রান্ত অভিযোগের বিষয়ে তিনি বলেন, “সরকারি বিধি অনুযায়ীই ভ্যাট-আইটি কাটা হয়েছে। এটা কেটেছেন উপজেলা ইঞ্জিনিয়ার অফিস  এখানে কোনো অনিয়ম বা অতিরিক্ত অর্থ গ্রহণের সুযোগ নেই।”

    প্রকাশিত সংবাদকে উদ্দেশ্যপ্রণোদিত উল্লেখ করে তিনি বলেন, “আমাকে হেয় প্রতিপন্ন করার জন্যই এমন ভিত্তিহীন সংবাদ প্রকাশ করেছে একটি চক্র ।”

    এ বিষয়ে জীবননগর উপজেলা  প্রকৌশলী আশরাফুল ইসলামের মুঠোফোন বেশ কয়েকবার কল করলে তিনি রিসিভ না করায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

    এদিকে, সংশ্লিষ্ট অভিযোগের বিষয়ে স্থানীয়ভাবে বিভিন্ন মহলে আলোচনা চলছে। তবে প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি স্পষ্ট হওয়ায় এ নিয়ে নতুন করে বিতর্কের অবকাশ নেই বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন