বুধবার, ০১ এপ্রিল ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • স্কুল চলাকালীন যানজট কমাতে প্রধানমন্ত্রীর দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ মালয়েশিয়া থেকে ২৭ হাজার টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে জাহাজ পৌঁছেছে জ্বালানি সাশ্রয়ে বড় পদক্ষেপ: সাপ্তাহিক ছুটি বৃদ্ধি ও অনলাইন ক্লাসের প্রস্তাব যাচ্ছে মন্ত্রিসভায় সাবেক সংসদ সদস্যের স্ত্রীর ফেসবুকে পোস্ট দিয়ে আত্মহত্যার চেষ্টা আজ নির্ধারণ হচ্ছে জ্বালানি তেলের নতুন দাম হারের বৃত্ত ভাঙতে সন্ধ্যায় মাঠে নামছে বাংলাদেশ পবিত্র ওমরাহ করতে জেদ্দায় নাহিদ ইসলাম দেশে শেষ ৬ টিকার মজুত, ঝুঁকিতে শিশুর স্বাস্থ্য প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিরোধীদলীয় নেতার গুরুত্বপূর্ণ সাক্ষাৎ বিশ্বকাপের টিকিট এখনো অনিশ্চিত যেসব দলের
  • ভারত সফরে জয়শঙ্কর-দোভালের সঙ্গে বৈঠকে বসবেন পররাষ্ট্রমন্ত্রী

    ভারত সফরে জয়শঙ্কর-দোভালের সঙ্গে বৈঠকে বসবেন পররাষ্ট্রমন্ত্রী
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আগামী ৭ এপ্রিল গুরুত্বপূর্ণ কূটনৈতিক সফরে ভারতের নয়াদিল্লি যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। এই সফরে গঙ্গা পানিবণ্টন চুক্তি নবায়ন ও ভারত থেকে জ্বালানি আমদানি বাড়ানোর মতো গুরুত্বপূর্ণ ইস্যুতে আলোচনা হতে পারে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস।

    বাংলাদেশ মধ্যপ্রাচ্য থেকে জ্বালানি আনলেও যুদ্ধের কারণে এতে বিঘ্ন ঘটেছে। ফলে ভারত থেকে আরও জ্বালানি আনার পরিকল্পনা হচ্ছে।

    প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দায়িত্ব পালন করা পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান মরিশাসে ভারত মহাসাগর সম্মেলনে যোগ দেওয়ার আগে নয়াদিল্লি যাবেন।

    নাম প্রকাশ না করার শর্তে ভারতীয় সূত্রগুলো জানিয়েছেন, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং বাণিজ্যমন্ত্রী পিযুস গোয়ালের সঙ্গে আগামী ৮ এপ্রিল বৈঠক করবেন।

    প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠনের পর বাংলাদেশের কোনো মন্ত্রীর এটি প্রথম সফর হবে।

    হিন্দুস্তান টাইমস আরও জানিয়েছে, জাতিসংঘের সাধারণ পরিষদের ২০২৬-২০২৭ এর সভাপতি পদের জন্য বাংলাদেশ নমিনেশন দিয়েছে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে। তিনি এক্ষেত্রে ভারতের সহায়তা চাইতে পারেন।

    ১৯৯৬ সালে ভারতের সঙ্গে বাংলাদেশের তিন দশক মেয়াদি পানিবণ্টন চুক্তি হয়। ওই বছরের ডিসেম্বরে চুক্তিটি স্বাক্ষরিত হয়। মেয়াদ প্রায় শেষ হওয়ায় গত কয়েক সপ্তাহ ধরে বাংলাদেশ ও ভারতের প্রতিনিধি দল উভয় দেশে  চুক্তিটির জলবিজ্ঞান ও প্রযুক্তিগত মূল্যায়ন করছে। এ চুক্তির আওতায় উজান তীরবর্তী দেশ হিসেবে বাংলাদেশে পানি ছাড়ার জন্য বাধ্য ভারত।

    এদিকে ভারতীয় কর্মকর্তারা জানিয়েছেন, এ চুক্তিতে পানি প্রবাহে জলবায়ুগত প্রভাব এবং পশ্চিমবঙ্গ সরকারের অংশগ্রহণ খুবই গুরুত্বপূর্ণ। নতুন করে যদি চুক্তি হতে হয় তাহলে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারকে এতে সম্মতি দিতে হবে।

    সংশ্লিষ্ট সূত্র আরও জানিয়েছে, পররাষ্ট্রমন্ত্রী ভারতের সঙ্গে বাড়তি জ্বালানি, বিশেষ করে ডিজেলের সরবরাহ নিয়ে কথা বলবেন। ফলে ভারতের জ্বালানিমন্ত্রী হরদ্বীপ পুরির সঙ্গে ড. খলিলুর রহমানের আলোচনা হতে পারে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আরও পড়ুন