মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
Natun Kagoj

ঘরেই বানান মচমচে স্বাদের রূপচাঁদা ফ্রাই, সহজ রেসিপি

ঘরেই বানান মচমচে স্বাদের রূপচাঁদা ফ্রাই, সহজ রেসিপি
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

মাছপ্রেমীদের প্রিয় রূপচাঁদা মাছের ভাজা স্বাদই আলাদা। গরম ভাত বা পোলাও-এর সঙ্গে খেলে খাবারের স্বাদ আরও লোভনীয় হয়। অনেকের ধারণা, এই ধরনের ফ্রাই ঘরেই বানানো কঠিন। কিন্তু সঠিক মসলা ও পদ্ধতি অনুসরণ করলে ঘরেই তৈরি করা সম্ভব।

উপকরণ:

রূপচাঁদা মাছ – ২টি
আদা বাটা – আধা চা চামচ
রসুন বাটা – আধা চা চামচ
মরিচ গুঁড়া – আধা চা চামচ
জিরা গুঁড়া – আধা চা চামচ
গোলমরিচ গুঁড়া – সামান্য
হলুদ গুঁড়া – সামান্য
চাট মসলা – সামান্য
লেবুর রস – ১ চা চামচ
লবণ – স্বাদমতো
তেল – ভাজার জন্য

প্রস্তুত প্রণালি:

প্রথমে মাছ ভালোভাবে পরিষ্কার করে দুই পাশে হালকা কেটে নিন, যাতে মসলা ভেতরে ঢুকে যায়। মাছের ওপর লবণ ও লেবুর রস মাখিয়ে কিছুক্ষণ রেখে দিন।
একটি বাটিতে আদা-রসুন বাটা, মরিচ গুঁড়া, জিরা গুঁড়া, হলুদ ও গোলমরিচ মিশিয়ে মসলা তৈরি করুন। মাছের ওপর এই মসলা ভালোভাবে মাখিয়ে অন্তত ১৫–২০ মিনিট মেরিনেট করুন। কড়াইতে তেল গরম করে মাঝারি আঁচে মাছ ভাজুন। এক পাশে বাদামি হলে উল্টে দিয়ে অন্য পাশও ভাজুন। দুই পাশ সুন্দরভাবে ভাজা হলে নামিয়ে গরম ভাত বা পোলাও-এর সঙ্গে পরিবেশন করুন।
 


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন