সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রায়ের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট সংবিধানবিরোধী: হাইকোর্ট মেধা দিয়ে দেশ গড়তে হবে, বিদেশে গেলেও দেশের কথা ভাবতে হবে: ফরিদা খানম কারিগরি ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট বন্ধ ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, নতুন ভর্তি ১,৫৬১ ‘আমাকে শুধু টাকা আয়ের মাধ্যম হিসেবে দেখেছে’, পরিবার নিয়ে পপির ক্ষোভ এআই মডেলের উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রোপিক সিইওর আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ দুই মাসে বেনাপোলে সাড়ে ৩ লাখ কেজি ইলিশ আমদানি সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই: আইজিপি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন
  • সান্তাহারে লাইনচ্যুত নীলসাগর এক্সপ্রেস, উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ

    সান্তাহারে লাইনচ্যুত নীলসাগর এক্সপ্রেস, উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ
    ছবি- সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ঢাকা থেকে চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেন বগুড়ার সান্তাহার এলাকায় লাইনচ্যুত হয়ে বড় ধরনের দুর্ঘটনার কবলে পড়েছে। বুধবার (১৮ মার্চ) বিকেলে সান্তাহার জংশন স্টেশন ত্যাগ করার কিছুক্ষণের মধ্যেই ট্রেনটির অন্তত ৯টি বগি লাইনচ্যুত হয়।

    দুর্ঘটনার সময় ট্রেনটিতে বিপুল সংখ্যক যাত্রী ছিলেন। বিশেষ করে ট্রেনের ছাদে অবস্থান করা যাত্রীরা পড়ে গিয়ে আহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। এ ঘটনায় হতাহতের সম্ভাবনার কথা জানালেও এখনো পর্যন্ত নিশ্চিত কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।

    সান্তাহার রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মাহফুজুর রহমান জানান, ট্রেনটি দুপুরে সান্তাহার স্টেশনে বিরতি নেওয়ার পর পুনরায় যাত্রা শুরু করলে কিছু দূর এগিয়ে লাইনচ্যুত হয়। এতে একাধিক বগি লাইনচ্যুত হয়েছে এবং উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে।

    অন্যদিকে আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, সান্তাহার ও আদমদীঘির মাঝামাঝি এলাকায় দুর্ঘটনাটি ঘটে। এতে কয়েকজন যাত্রী হতাহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে, তবে সঠিক সংখ্যা এখনো নিশ্চিত নয়।

    এই দুর্ঘটনার ফলে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে। উদ্ধার কাজ শেষে পরিস্থিতি স্বাভাবিক করতে রেলওয়ে কর্তৃপক্ষ কাজ চালিয়ে যাচ্ছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন