মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
Natun Kagoj

সাইবার বুলিং প্রতিরোধে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন

সাইবার বুলিং প্রতিরোধে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

“সাইবার বুলিং অপরাধের বিরুদ্ধে রুখে দাঁড়ান”—এই শ্লোগানকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ায় সাইবার বুলিংসহ অনলাইনে সব ধরনের অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্যের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সামনে জেলা ছাত্র অধিকার পরিষদের আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।

অনুষ্ঠানে মমিনুল হাসান তাজের সঞ্চালনায় এবং ছাত্র অধিকার পরিষদের সভাপতি সালমান আরিয়ানের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা গণঅধিকার পরিষদের সভাপতি আশরাফুল হাসান তপু, গণঅধিকার পরিষদের সিনিয়র সহ-সভাপতি হাসান ওবায়দুল্লাহ, সহ-সভাপতি লিটন হোসেইন জিহাদ, বিজয়নগর উপজেলা শাখার সভাপতি শাহ আলম ভূইয়া, সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার সুজন, সহ-সভাপতি মোশাররফ, ছাত্র অধিকার পরিষদের সিনিয়র সহ-সভাপতি ফারজানা আক্তার ফাইজা, তারেক আহমেদ, সাংগঠনিক সম্পাদক হেদায়েত নূর, দপ্তর সম্পাদক মো. বিল্লাল সরকার, সহ-সাংগঠনিক সম্পাদক চাঁদ খান, যুব সদরের সদস্য সচিব মাসউদুর রহমান, যুব সাংগঠনিক সম্পাদক নিয়ামুল সরকার, ও সাদ্দামসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, প্রশাসনিক ও রাজনৈতিক ব্যাক্তিদের বিরুদ্ধে  প্রচুর পরিমাণ সাইবার বুলিং হচ্ছে ইদানীং ভিপি নুরুল হক নুর  ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার  ইউএও সিফাত মোহাম্মদ  ইশতিয়াক ভূইয়ার বিরুদ্ধে খেজুর নিয়ে সাইবার বোলিং এর শিকার হচ্ছে। 

এসময় বক্তারা আরো বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার, ভুয়া তথ্য ও সাইবার বুলিং দিন দিন বেড়ে যাচ্ছে, যা ব্যক্তি ও সমাজের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে। এসব অপরাধের বিরুদ্ধে সবাইকে সচেতন হওয়ার পাশাপাশি ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তারা। এ সময় তারা সাইবার অপরাধ দমনে প্রশাসনের আরও কঠোর ভূমিকা কামনা করেন এবং অনলাইনে দায়িত্বশীল আচরণ নিশ্চিত করতে সকলের প্রতি আহ্বান জানান।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন