শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ডিএসইতে সূচক-লেনদেন বাড়লেও কমেছে বাজার মূলধন রাতের আঁধারে স্বাস্থ্যকেন্দ্রে হামলা, প্রশ্ন তুললেন জামায়াত আমির জনপ্রত্যাশা পূরণে পুলিশকে কঠোর হতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহারে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের চুক্তি ইমরানের মুক্তির দাবিতে ৪ অক্টোবর রাজধানীমুখী পদযাত্রা, ইসলামাবাদে কড়াকড়ি জাবির নতুন উপাচার্য ড. মো. নূরুল ইসলাম কিবলার দিক ভুল হলে কি নামাজ আবার পড়তে হবে? মেঘনায় ট্রলারডুবি: দুই দিন পর তিন ভাই-বোনের মরদেহ উদ্ধার নিয়মিত ৬ ঘণ্টা ঘুমে বাড়তে পারে যেসব স্বাস্থ্যঝুঁকি হাসপাতালে তিশার মা, ভক্তদের কাছে দোয়া চাইলেন অভিনেত্রী
  • লক্ষ্মীপুরে গৃহকর্তাকে বেঁধে ৬০ লাখ টাকার ডাকাতি, গ্রেফতার ৫

    লক্ষ্মীপুরে গৃহকর্তাকে বেঁধে ৬০ লাখ টাকার ডাকাতি, গ্রেফতার ৫
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে এক গৃহকর্তাকে বেঁধে প্রায় ৬০ লাখ টাকার স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ লুটের ঘটনায় জড়িত পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে প্রায় ২৬ লাখ টাকা মূল্যের স্বর্ণালঙ্কার ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে।

    পুলিশ জানায়, গত ৯ মার্চ দিবাগত রাত আনুমানিক ২টা থেকে সাড়ে ৩টার মধ্যে চন্দ্রগঞ্জ থানার কুশাখালী ইউনিয়নের একটি বাড়িতে ৭-৮ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল হানা দেয়। এ সময় ডাকাতরা গৃহকর্তাকে বেঁধে জিম্মি করে বাড়িতে থাকা স্বর্ণালঙ্কার, নগদ অর্থ ও একটি মোবাইল ফোন লুট করে নিয়ে যায়। লুট হওয়া স্বর্ণের পরিমাণ ছিল ২৯ ভরি ৬ আনা এবং নগদ ১ লাখ টাকা, যার মোট বাজারমূল্য প্রায় ৫৯ লাখ ৯৭ হাজার টাকা।

    ঘটনার পর চন্দ্রগঞ্জ থানায় মামলা দায়ের করা হলে জেলা পুলিশের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ও ডিবি পুলিশের সমন্বয়ে একটি বিশেষ টিম তদন্ত শুরু করে। তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে ডাকাতিতে সরাসরি অংশ নেওয়া দুইজনকে গ্রেপ্তার করা হয়।

    গ্রেপ্তারকৃতরা হলেন— মো. খোরশেদ আলম (৪০) ও শাহাদাত হোসেন মোহন (২৭)। তাদের কাছ থেকে নগদ ৩ লাখ ৫ হাজার টাকা এবং কিছু স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়েছে।

    পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে লুণ্ঠিত স্বর্ণ কেনাবেচার অভিযোগে তিন স্বর্ণ ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন— শুভ কর্মকার (৩০), অরূপ রায় (৩০) ও স্বরূপ রায় (২৬)। তাদের দোকান থেকে আরও প্রায় ৭ ভরি স্বর্ণ উদ্ধার করা হয়েছে।

    পুলিশ জানায়, অভিযানে মোট ১০ ভরি ৫ আনা ৩ রতি স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়েছে, যার বর্তমান বাজারমূল্য প্রায় ২৬ লাখ টাকা।

    লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী (পিপিএম-সেবা) স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গ্রেপ্তারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তার এবং অবশিষ্ট মালামাল উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন