মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
Natun Kagoj

বাসসের প্রধান সম্পাদক মাহবুব মোর্শেদ পদত্যাগের ঘোষণা

বাসসের প্রধান সম্পাদক মাহবুব মোর্শেদ পদত্যাগের ঘোষণা
ছবি : সংগৃহীত
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক মাহবুব মোর্শেদ পদত্যাগ করেছেন। সূত্রের খবর, নির্ধারিত দুই বছরের মেয়াদের আগেই তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন।

বাসসের অফিসিয়াল ওয়েবসাইটে বর্তমানে এমডি ও প্রধান সম্পাদকের তালিকায় মাহবুব মোর্শেদের নাম আর দেখা যাচ্ছে না। ২০২৪ সালের ১৮ আগস্ট তাকে অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে দুই বছরের চুক্তিতে এই গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেওয়া হয়েছিল।

সম্প্রতি মাহবুব মোর্শেদের বিরুদ্ধে ‘দূর্নীতি’ সংক্রান্ত অভিযোগ ওঠে। বিষয়টি খতিয়ে দেখার জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে। ১৯ ফেব্রুয়ারি গঠিত এই কমিটিকে দ্রুততম সময়ের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছিল।

রাজধানীর পল্টনে বাসস কার্যালয়ে সাংবাদিক ও কর্মচারীদের একাংশের বিক্ষোভের মুখে পড়েন মাহবুব মোর্শেদ। বিক্ষোভে তাকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করা হয়, যার পর তিনি অফিস ত্যাগ করেন। পরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মাহবুব মোর্শেদ জানান, তাকে সরানোর জন্য ‘মব তৈরি করে’ পরিকল্পিত চাপ সৃষ্টি করা হয়েছে।

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন সাংবাদিকদের জানান, বাসস একটি সরকারি সংবাদ সংস্থা এবং এখানে নিয়োগ বা অব্যাহতির নিয়ম-কানুন সুনির্দিষ্টভাবে রয়েছে। সরকারের পক্ষ থেকে এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি বিধি অনুযায়ী সমাধান করা হবে।

উল্লেখ্য, জুলাই গণ-অভ্যুত্থান পরবর্তী সময়ে সংবাদমাধ্যম সংস্কারের অংশ হিসেবে মাহবুব মোর্শেদকে দায়িত্ব দেওয়া হয়েছিল। তবে মেয়াদ শেষ হওয়ার আগেই তাকে পদত্যাগ করতে হয়েছে।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ

আরও পড়ুন