মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রাজনৈতিক বিবেচনায় হত্যা মামলাও প্রত্যাহার হতে পারে: আইনমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতা ও যুবলীগ কর্মী গ্রেফতার  আইনশৃঙ্খলা সভায় অদ্ভুত আবদারে বির্তকের জন্ম দিলেন ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন কপ-৩১ বিশ্বনেতা সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম ব্যবহার করে অস্থিরতা তৈরির চেষ্টা চলছে: চিফ প্রসিকিউটর কড়াইল বস্তির সার্বিক উন্নয়নে পাশে থাকতে চায় এডিবি আশুলিয়ায় ৩০ কারখানায় ছুটি, পরিস্থিতি নিয়ন্ত্রণে   ঢাবিতে প্রাইভেটকার লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ, চালক গুরুতর আহত হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু, চলতি বছরে প্রাণহানি ১ হাজার ২৮৯ বিয়ের গুঞ্জন সত্যি, পারশাকে বিয়ের কথা স্বীকার করলেন আসাদ নূর
  • নোয়াব সভাপতি পদে নির্বাচিত হলেন মতিউর রহমান চৌধুরী

    নোয়াব সভাপতি পদে নির্বাচিত হলেন মতিউর রহমান চৌধুরী
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সংবাদপত্রের মালিকদের সংগঠন নিউজ পেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব)-এর সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী।

    শনিবার (১৪ মার্চ) অনুষ্ঠিত সভায় ২০২৬-২৭ মেয়াদের জন্য নোয়াব কমিটির সদস্যরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। নতুন কমিটি ঘোষণা করেন নোয়াব নির্বাচন বোর্ডের চেয়ারম্যান এম. মাশরুর রিয়াজ।

    নতুন কমিটির দায়িত্বপ্রাপ্তরা হলেন:

    সহ-সভাপতি: এএসএম শহীদুল্লাহ খান (নিউএজ সম্পাদকমণ্ডলীর চেয়ারম্যান)

    কোষাধ্যক্ষ: আলতামাশ কবির (দৈনিক সংবাদের প্রকাশক)

    সদস্য: এ কে আজাদ (দৈনিক সমকালের প্রকাশক), মতিউর রহমান (প্রথম আলো সম্পাদক ও প্রকাশক), মাহফুজ আনাম (দ্য ডেইলি স্টার সম্পাদক ও প্রকাশক), তাসমিমা হোসেন (ইত্তেফাক সম্পাদক), এএমএম বাহাউদ্দীন (ইনকিলাব সম্পাদক), দেওয়ান হানিফ মাহমুদ (বণিক বার্তা সম্পাদক), মোজাম্মেল হক (করতোয়া সম্পাদক), এমএ মালেক (আজাদী সম্পাদক), ডা. রমীজউদ্দিন চৌধুরী (পূর্বকোণ সম্পাদক), এবং নাসিম মনজুর (দ্য ফিন্যান্সিয়াল এক্সপ্রেস প্রকাশক)।

    নতুন কমিটি নোয়াবের কার্যক্রম ও সংবাদপত্র শিল্পের উন্নয়নে কাজ করবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন