শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ডিএসইতে সূচক-লেনদেন বাড়লেও কমেছে বাজার মূলধন রাতের আঁধারে স্বাস্থ্যকেন্দ্রে হামলা, প্রশ্ন তুললেন জামায়াত আমির জনপ্রত্যাশা পূরণে পুলিশকে কঠোর হতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহারে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের চুক্তি ইমরানের মুক্তির দাবিতে ৪ অক্টোবর রাজধানীমুখী পদযাত্রা, ইসলামাবাদে কড়াকড়ি জাবির নতুন উপাচার্য ড. মো. নূরুল ইসলাম কিবলার দিক ভুল হলে কি নামাজ আবার পড়তে হবে? মেঘনায় ট্রলারডুবি: দুই দিন পর তিন ভাই-বোনের মরদেহ উদ্ধার নিয়মিত ৬ ঘণ্টা ঘুমে বাড়তে পারে যেসব স্বাস্থ্যঝুঁকি হাসপাতালে তিশার মা, ভক্তদের কাছে দোয়া চাইলেন অভিনেত্রী
  • ব্রাহ্মণবাড়িয়ায় ঈদ সামগ্রী পেল ৫শ পরিবার

    ব্রাহ্মণবাড়িয়ায় ঈদ সামগ্রী পেল ৫শ পরিবার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ব্রাহ্মণবাড়িয়ার ৫শ দুঃস্থ পরিবারকে ৬ লক্ষ টাকার ঈদ সামগ্রী প্রদান করা হয়েছে। শনিবার (১৪ মার্চ) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে মজিদ-নাহার ফাউন্ডেশনের উদ্যোগে এই ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

    অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান।মজিদ-নাহার ফাউন্ডেশনের সহ-সভাপতি এইচ.এম জাকারিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন,পুলিশ সুপার শাহ মো: আব্দুর রউফ,স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক শরীফুল ইসলাম,অতিরিক্ত জেলা প্রশাসক-সার্বিক রঞ্জন চন্দ্র দে,পৌরসভার সাবেক মেয়র হাফিজুর রহমান মোল্লা কচি, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব সভাপতি জাবেদ রহিম বিজন।স্বাগত বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো: বাহারুল ইসলাম মোল্লা। ব্রাহ্মণবাড়িয়াস্থ প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক শাহাদাৎ হোসেন অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

    এসময় বক্তারা বলেন, মানবিক ডাকে সাড়া দিয়ে মজিদ-নাহার ফাউন্ডেশন যে উদ্যোগ নিয়েছে তা অনুকরণীয়। সমাজের বিত্তবানরা মানবিক দৃষ্টিকোণ থেকে এগিয়ে এলে সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে উঠবে।

    ঈদ সামগ্রীর মধ্যে ছিল চাল ৫ কেজি, আটা ১ কেজি, তেল ১ লিটার, পুলার চাউল, মুসুর ডাল, লবন, চিনি, সেমাই সহ ১০ ধরণের খাদ্য সামগ্রী।

    প্রসঙ্গত, আমেরিকা প্রবাাসী মনির হোসেন হিটুর আর্থিক সহযোগীতায় গড়ে উঠা এই সংগঠনটি ১৫ বছর ধরে এই মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন