সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • হামের টিকা পেয়েছে লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় ১০ শতাংশ বেশি শিশু দেশে ফিরেই হামলাকরীদের উদ্দেশ্যে যা বললেন বাঁধন আমদানি কমিয়ে দেশীয় কৃষি উৎপাদন বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর ৩৬ ঘণ্টা পর বাংলাদেশি যুবকের মরদেহ ফেরত দিল বিএসএফ দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ষষ্ঠ, বাতাস ‘অস্বাস্থ্যকর’ রায়ের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট সংবিধানবিরোধী: হাইকোর্ট মেধা দিয়ে দেশ গড়তে হবে, বিদেশে গেলেও দেশের কথা ভাবতে হবে: ফরিদা খানম কারিগরি ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট বন্ধ ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, নতুন ভর্তি ১,৫৬১ ‘আমাকে শুধু টাকা আয়ের মাধ্যম হিসেবে দেখেছে’, পরিবার নিয়ে পপির ক্ষোভ
  • কুলাউড়ায় তিনটি হোটেল ও রেস্টুরেন্টকে সোয়া ২ লাখ টাকা জরিমানা

    কুলাউড়ায় তিনটি হোটেল ও রেস্টুরেন্টকে সোয়া ২ লাখ টাকা জরিমানা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মৌলভীবাজারের কুলাউড়ায় ভোক্তা অধিকার ও নিরাপদ খাদ্য আইন লঙ্ঘনের দায়ে তিনটি হোটেল ও রেস্টুরেন্টকে মোট ২ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

    বুধবার (১১ মার্চ) দুপুরে র‍্যাব ও জেলা প্রশাসনের যৌথ অভিযানে এ জরিমানা করা হয়।

    র‍্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব–৯ সিপিসি–২, মৌলভীবাজার এবং জেলা প্রশাসন, মৌলভীবাজারের সমন্বয়ে গঠিত একটি আভিযানিক দল কুলাউড়া উপজেলার উত্তর বাজার এলাকায় অভিযান চালায়। বুধবার দুপুর প্রায় দেড়টা থেকে পৌনে ৩টা পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়।

    অভিযানকালে দেখা যায়, কয়েকটি প্রতিষ্ঠান পণ্যের মোড়ক ব্যবহার না করা, মূল্য তালিকা প্রদর্শন না করা, স্বাস্থ্যবিধি উপেক্ষা করা এবং অনিবন্ধিত অবস্থায় খাদ্য উৎপাদন ও বিক্রয়সহ বিভিন্ন অনিয়মের সঙ্গে জড়িত। এসব অপরাধ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এবং নিরাপদ খাদ্য আইন ২০১৩ এর পরিপন্থী।

    এ কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯–এর ৩৭, ৩৮, ৫২ ও ৫৩ ধারা এবং নিরাপদ খাদ্য আইন ২০১৩–এর ৩৯ ধারায় তিনটি প্রতিষ্ঠানের মালিককে অর্থদণ্ড দেওয়া হয়। এর মধ্যে ডাইনিং ডিলাইট, মৌলভীবাজার এর মালিক আকরামুলকে ১ লাখ ৫০ হাজার টাকা, হোটেল রাজমহল, মৌলভীবাজার এর মালিক নাইম আহম্মেদকে ৫০ হাজার টাকা এবং পাকশী হোটেল এন্ড রেস্টুরেন্ট এর মালিক আল মামুনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

    সব মিলিয়ে অভিযানে মোট ২ লাখ ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

    র‍্যাব–৯ সিলেটের মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, জনস্বার্থ রক্ষা এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে র‍্যাবের গোয়েন্দা তৎপরতা ও এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন