বুধবার, ১১ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রাজনৈতিক বিবেচনায় হত্যা মামলাও প্রত্যাহার হতে পারে: আইনমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতা ও যুবলীগ কর্মী গ্রেফতার  আইনশৃঙ্খলা সভায় অদ্ভুত আবদারে বির্তকের জন্ম দিলেন ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন কপ-৩১ বিশ্বনেতা সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম ব্যবহার করে অস্থিরতা তৈরির চেষ্টা চলছে: চিফ প্রসিকিউটর কড়াইল বস্তির সার্বিক উন্নয়নে পাশে থাকতে চায় এডিবি আশুলিয়ায় ৩০ কারখানায় ছুটি, পরিস্থিতি নিয়ন্ত্রণে   ঢাবিতে প্রাইভেটকার লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ, চালক গুরুতর আহত হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু, চলতি বছরে প্রাণহানি ১ হাজার ২৮৯ বিয়ের গুঞ্জন সত্যি, পারশাকে বিয়ের কথা স্বীকার করলেন আসাদ নূর
  • কুরআন অবমাননাকারী যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

    কুরআন অবমাননাকারী যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ফিল্মিস্টাইলে অপহরণ চেষ্টার ঘটনার রেশ কাঁটাতে না কাঁটতেই মৌলভীবাজারের কমলগঞ্জে ঘটে গেলো কুরআন অবমাননার মত জঘন্যতম আরেকটি ঘটনা। কুরআন অবমাননাকারী যুবককে গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছেন মুসল্লিরা।

    স্তানীয়রা জানান, মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আলীনগর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বড়খোলা গ্রামের যুবক মিলন মিয়া কিছুদিন আগে পারিবারিক কলহে স্ত্রীকে তালাক দিয়েছে। সোমবার (৯ই মার্চ, ১৯ রমজান) ইফতারের পূর্বে বড়খোলা জামে মসজিদের ঈমাম সাহেবের কাছে গিয়ে তার স্ত্রীকে এনে দিতে বলে। ঈমাম সাহেব অপারগতা প্রকাশ করলে সে ঈমাম সাহেবের সাথে অশালীন আচরণ করে। এক পর্যায়ে মসজিদ থাকা পবিত্র কুরআন শরীফ এনে পায়ে নীচে রেখে ঈমাম সাহেবকে বলে- এখন কী কষ্ট লাগছে? এভাবে সে বার বার কুরআন শরীফ পায়ের নীচে রাখে এবং অত্যন্ত বিশ্রী ও আপত্তিকর ভাষায় কুরআন নিয়ে গালি দেয়।

    এ ঘটনায় ক্ষুদ্ধ মুসল্লিরা অভিযুক্ত যুবককে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে সোপর্দ করেছে।

    এমন ন্যাক্কারজনক ঘটনায় দ্রুত এলাকাবাসীর মধ্যে তীব্র উত্তেজনা ও ক্ষোভ ছড়িয়ে পড়ে। একপর্যায়ে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার কারণে উত্তেজিত জনতা বিক্ষোভ মিছিল নিয়ে কমলগঞ্জ থানা উপস্থিত হয়ে মিলন মিয়ার ফাঁসি দাবি জানান।

    এলাকাবাসী ভাষ্যমতে- মিলন এলাকার জন্য একটি আতঙ্ক। সে গত বছর রমজানে মাসেও এলাকার মানুষকে মসজিদে এসে তারাবির নামাজ না পড়ার জন্য হুমকি দিয়ে বলেছিলো- যে মসজিদে তারাবির নামাজ পড়তে আসবে তাকে কেঁটে ফেলবে। তাঁর জন্য নিরাপত্তাহীনতায় ভোগছেন এলাকাবাসী। সে একাধীক মামলার আসামীও। তাঁরা পবিত্র কুরআন অবমাননা করে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে তাঁর ফাঁসি দাবী করছেন এলাকাবাসী।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন