মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
Natun Kagoj

ঈদুল ফিতরে সংবাদপত্রে ৫ দিনের ছুটি ঘোষণা

ঈদুল ফিতরে সংবাদপত্রে ৫ দিনের ছুটি ঘোষণা
ছবি : সংগৃহীত
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

পবিত্র ঈদুল ফিতরের প্রাক্কালে এবার সংবাদপত্রে ৫ দিন ছুটি পালনের ঘোষণা দিয়েছে নিউজপেপার ওনার এসোসিয়েশন বাংলাদেশ (নোয়াব)।

মঙ্গলবার (১০ মার্চ) নোয়াব এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, নির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ১৯ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত সংবাদপত্রে ঈদুল ফিতরের ছুটি পালন করা হবে। এর ফলে ২০ থেকে ২৪ মার্চ পর্যন্ত কোনো সংবাদপত্র প্রকাশিত হবে না।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, চাঁদ দেখা সাপেক্ষে ২১ মার্চ পবিত্র ঈদুল ফিতর হতে পারে। সেই হিসেবে সরকারি চাকরিজীবীরা এবার ঈদুল ফিতরের জন্য ৭ দিনের ছুটি পাবেন।

নোয়াবের এই সিদ্ধান্তের মাধ্যমে ঈদে সংবাদপত্রের কর্মীরা পরিবার ও প্রিয়জনের সঙ্গে ছুটির আনন্দ ভাগাভাগি করতে পারবেন।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ

আরও পড়ুন