শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আইএমএফ ঋণের কিস্তি নিয়ে অনিশ্চয়তা, আলোচনায় বাংলাদেশ জ্বালানি পাম্পে পুলিশ সদস্যদের জন্য অগ্রাধিকার লাইন চায় পুলিশ অ্যাসোসিয়েশন দেশজুড়ে হামের প্রকোপ বাড়ছে, ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু সাইফ-লিটনের জুটিতে ঘুরে দাঁড়াল বাংলাদেশ, লড়াইয়ের পুঁজি ২৪৮ রানের লক্ষ্য ইসলামাবাদে যুক্তরাষ্ট্র–ইরান দ্বিতীয় দফা আলোচনার প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান ক্ষমতা হস্তান্তরে স্বচ্ছতা ছিল না, নির্বাচনী প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তুললেন বিরোধীদলীয় নেতা এপ্রিল-মে মাসে জ্বালানি সংকটের শঙ্কা নেই, পর্যাপ্ত মজুতের দাবি প্রতিমন্ত্রীর জিলকদ মাসের চাঁদ দেখতে জাতীয় কমিটির বৈঠক শনিবার সন্ধ্যায় শরিফুলের আঘাতে শুরুতেই ধাক্কা, নিউজিল্যান্ডের ওপেনিং জুটি ভাঙল রাজধানীর জোয়ারসাহারায় চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট
  • প্রকাশ্য দিবালোকে দুই সাংবাদিকের ওপর হামলার ঘটনায় ডিআরইউর তীব্র নিন্দা

    প্রকাশ্য দিবালোকে দুই সাংবাদিকের ওপর হামলার ঘটনায় ডিআরইউর তীব্র নিন্দা
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) তার স্থায়ী সদস্য দৈনিক সমকাল পত্রিকার সিনিয়র রিপোর্টার কামরুল হাসান এবং সময় টিভির বিশেষ প্রতিনিধি প্রসূন আশীষের ওপর সন্ত্রাসী হামলা ও ছিনতাইয়ের ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়েছে।

    সোমবার (৯ মার্চ) এক যৌথ বিবৃতিতে ডিআরইউর সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল বলেন, দু’জন পেশাদার সাংবাদিকের ওপর প্রকাশ্য দিবালোকে হামলা অত্যন্ত উদ্বেগজনক ও নিন্দনীয়। তারা সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি জোর দাবি জানান, অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত করে হামলাকারীদের শনাক্ত ও আইনের আওতায় আনা হোক। পাশাপাশি সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

    সূত্রে জানা যায়, সোমবার বিকেল আনুমানিক সাড়ে ৩টার দিকে কামরুল হাসান মোটরসাইকেল যোগে ডিআরইউ থেকে তার কর্মস্থল তেজগাঁওস্থ সমকাল অফিসে যাওয়ার পথে রমনা মডেল থানাধীন সেগুনবাগিচা এলাকায় হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয় (এজি) অফিসের দক্ষিণ গেটের সামনে পৌঁছালে অজ্ঞাত পরিচয়ের কয়েকজন ব্যক্তি তার ওপর হামলা চালায়। হামলাকারীরা তাকে এলোপাতাড়ি কিল-ঘুষি মারে এবং তার প্যান্টের পকেট থেকে নগদ ৩৫ হাজার টাকা ছিনিয়ে নেয়। ঘটনাস্থলে ‘সোবান আল্লাহ’ নামের একটি বাস দাঁড়িয়ে ছিল, যা এজি অফিসের কর্মচারীদের যাতায়াতের কাজে ব্যবহার হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হামলাকারীরা ওই বাসের স্টাফ বা সংশ্লিষ্ট ব্যক্তি হতে পারে।

    এছাড়া, রোববার (৮ মার্চ) বিকেলে সচিবালয়ে সংবাদ সংগ্রহ শেষে ফেরার পথে বিদ্যুৎ ভবনের সামনে ট্রাফিক সিগনালে আটকে পড়েন সময় টিভির গাড়ি। ট্রাফিক সার্জেন্টের সঙ্গে কথা বলার সময় এক যুবক বিশেষ প্রতিনিধি প্রসূন আশীষের ওপর হামলা চালায়। প্রত্যক্ষদর্শীরা জানান, সিগন্যাল ছাড়ার পর গাড়ি চলতে শুরু করলে হঠাৎ ট্রাফিক সার্জেন্ট গাড়ি বন্ধ করেন। চালক হর্ন বাজালে উত্তেজিত হয়ে যুবকটি হামলা চালায়। ঘটনা মোবাইলে ধারণ করতে গিয়ে পথচারীদের সঙ্গে সংঘর্ষও হয়।

    ডিআরইউ এই ঘটনার নিন্দা জানিয়ে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন