শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ডিএসইতে সূচক-লেনদেন বাড়লেও কমেছে বাজার মূলধন রাতের আঁধারে স্বাস্থ্যকেন্দ্রে হামলা, প্রশ্ন তুললেন জামায়াত আমির জনপ্রত্যাশা পূরণে পুলিশকে কঠোর হতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহারে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের চুক্তি ইমরানের মুক্তির দাবিতে ৪ অক্টোবর রাজধানীমুখী পদযাত্রা, ইসলামাবাদে কড়াকড়ি জাবির নতুন উপাচার্য ড. মো. নূরুল ইসলাম কিবলার দিক ভুল হলে কি নামাজ আবার পড়তে হবে? মেঘনায় ট্রলারডুবি: দুই দিন পর তিন ভাই-বোনের মরদেহ উদ্ধার নিয়মিত ৬ ঘণ্টা ঘুমে বাড়তে পারে যেসব স্বাস্থ্যঝুঁকি হাসপাতালে তিশার মা, ভক্তদের কাছে দোয়া চাইলেন অভিনেত্রী
  • ব্রাহ্মণবাড়িয়ায় দুই কাপড়ের দোকানকে লক্ষাধিক টাকা জরিমানা 

    ব্রাহ্মণবাড়িয়ায় দুই কাপড়ের দোকানকে লক্ষাধিক টাকা জরিমানা 
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার সড়ক বাজার ও নিউমার্কেট এলাকায় কাপড়ের পাইকারি ও খুচরা দোকানে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে অনিয়মের দায়ে দুই প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

    সোমবার ৯ মার্চ দুপুর ১২টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী। এ সময় অভিযানে সহযোগিতা করে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৯) এর একটি দল।

    অভিযানকালে দেখা যায়, কয়েকটি কাপড়ের পাইকারি ও খুচরা দোকান বিদেশি কাপড় বিক্রি করলেও সেসব পণ্যের ক্রয়ের বৈধ প্রমাণপত্র দেখাতে পারেনি। ফলে পণ্যগুলোর ক্রয়মূল্য, বৈধভাবে আমদানি করা হয়েছে কি না, সরকারকে ভ্যাট-ট্যাক্স পরিশোধ করা হয়েছে কি না কিংবা পণ্যগুলো নকল কি না এসব বিষয়ে সন্দেহ সৃষ্টি হয়। এছাড়া দেশীয় পণ্য বিদেশি পণ্য হিসেবে বিক্রির সুযোগও রয়েছে বলে অভিযোগ পাওয়া যায়।

    এ প্রেক্ষিতে ‘শাড়ি বিচিত্রা’ নামের একটি প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা এবং ‘বি-বাড়িয়া ক্লথ স্টোর’কে ২০ হাজার টাকা অর্থদণ্ড আরোপ ও আদায় করা হয়।

    অভিযান শেষে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের পণ্যের সঠিক ঘোষণা প্রদান, বৈধ উৎস সংরক্ষণ, ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণ, অস্বাভাবিক মুনাফা অর্জন না করা এবং নির্ধারিত মূল্যের বেশি দাম না নেওয়ার বিষয়ে নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়।

    অভিযান পরিচালনাকারী কর্মকর্তা ইফতেখারুল আলম রিজভী জানান, ভোক্তাদের স্বার্থ রক্ষায় জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন