বুধবার, ১১ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রাজনৈতিক বিবেচনায় হত্যা মামলাও প্রত্যাহার হতে পারে: আইনমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতা ও যুবলীগ কর্মী গ্রেফতার  আইনশৃঙ্খলা সভায় অদ্ভুত আবদারে বির্তকের জন্ম দিলেন ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন কপ-৩১ বিশ্বনেতা সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম ব্যবহার করে অস্থিরতা তৈরির চেষ্টা চলছে: চিফ প্রসিকিউটর কড়াইল বস্তির সার্বিক উন্নয়নে পাশে থাকতে চায় এডিবি আশুলিয়ায় ৩০ কারখানায় ছুটি, পরিস্থিতি নিয়ন্ত্রণে   ঢাবিতে প্রাইভেটকার লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ, চালক গুরুতর আহত হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু, চলতি বছরে প্রাণহানি ১ হাজার ২৮৯ বিয়ের গুঞ্জন সত্যি, পারশাকে বিয়ের কথা স্বীকার করলেন আসাদ নূর
  • মহিষখলা জাতীয় স্মৃতিসৌধ নদী ভাঙনের ঝুঁকিতে

    মহিষখলা জাতীয় স্মৃতিসৌধ নদী ভাঙনের ঝুঁকিতে
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সুনামগঞ্জ জেলার মধ্যনগর উপজেলার মহিষখলা সীমান্তে অবস্থিত দেশের দ্বিতীয় জাতীয় স্মৃতিসৌধটি বর্তমানে নদী ভাঙনের মারাত্মক ঝুঁকিতে রয়েছে। এ অবস্থায় ঐতিহাসিক এই স্থাপনাটি রক্ষায় দ্রুত প্রতিরক্ষা দেয়াল নির্মাণের দাবি জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী।

    স্থানীয়দের অভিযোগ, স্মৃতিসৌধটির পাশ দিয়ে ভারত থেকে  প্রবাহিত নদীর তীব্র স্রোত ও ভাঙনের কারণে আশপাশের মাটি ধীরে ধীরে সরে যাচ্ছে। ফলে প্রতিনিয়ত হুমকির মুখে পড়ছে গুরুত্বপূর্ণ এই স্মৃতিসৌধটি। সময়মতো প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করলে যে কোনো সময় স্মৃতিসৌধটির বড় ধরনের ক্ষতি হতে পারে বলে আশঙ্কা করছেন এলাকার জনসাধারণ

    স্থানীয় বাসিন্দারা জানান, মহিষখলা জাতীয় স্মৃতিসৌধটি শুধু একটি স্থাপনা নয়; এটি মুক্তিযুদ্ধের গৌরবময় ইতিহাস ও শহীদদের স্মৃতির প্রতীক। প্রতি বছর বিভিন্ন দিবসে এখানে স্থানীয় প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন এবং সাধারণ মানুষ শ্রদ্ধা নিবেদন করতে আসেন। তাই এই স্মৃতিসৌধটি রক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

    এলাকাবাসীর দাবি, দ্রুত নদী ভাঙন রোধে কার্যকর পদক্ষেপ নিয়ে স্মৃতিসৌধটির চারপাশে শক্তিশালী প্রতিরক্ষা দেয়াল নির্মাণ করা জরুরি। একই সঙ্গে স্মৃতিসৌধটির সার্বক্ষণিক তদারকি ও রক্ষণাবেক্ষণের জন্য একজন স্থায়ী কর্মচারী সরকারি ভাবে নিয়োগ দেওয়া প্রয়োজন।

    স্থানীয়দের মতে, নিয়মিত পরিচর্যা ও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হলে স্মৃতিসৌধটি দীর্ঘদিন ধরে সংরক্ষণ করা সম্ভব হবে এবং ভবিষ্যৎ প্রজন্মও মুক্তিযুদ্ধের এই ঐতিহাসিক স্মৃতিচিহ্ন সম্পর্কে জানতে পারবে।সরকারি ভাবে কোনো উদ্যোগ বা দেখার কেউ নেই বললেই চলে। এলাকার সংবাদ কর্মীরা বার - বার পএিকায় সংবাদ পরিবেশন করা সত্ত্বেও প্রশাসনের কোনো টনক নড়ছেনা।

    এ বিষয়ে এলাকাবাসী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন, যাতে নদী ভাঙনের কবল থেকে দেশের গুরুত্বপূর্ণ এই স্মৃতিসৌধটি রক্ষা পায় এবং অতি জরুরী ভিত্তিতে প্রতিরক্ষা দেয়াল সহ জরাজীর্ণ স্মৃতিসৌধটি সংস্কার করা হয়। 


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন