সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • দেশে ফিরেই হামলাকরীদের উদ্দেশ্যে যা বললেন বাঁধন আমদানি কমিয়ে দেশীয় কৃষি উৎপাদন বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর ৩৬ ঘণ্টা পর বাংলাদেশি যুবকের মরদেহ ফেরত দিল বিএসএফ দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ষষ্ঠ, বাতাস ‘অস্বাস্থ্যকর’ রায়ের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট সংবিধানবিরোধী: হাইকোর্ট মেধা দিয়ে দেশ গড়তে হবে, বিদেশে গেলেও দেশের কথা ভাবতে হবে: ফরিদা খানম কারিগরি ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট বন্ধ ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, নতুন ভর্তি ১,৫৬১ ‘আমাকে শুধু টাকা আয়ের মাধ্যম হিসেবে দেখেছে’, পরিবার নিয়ে পপির ক্ষোভ এআই মডেলের উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রোপিক সিইওর
  • ধর্মপাশায় আন্তর্জাতিক নারী দিবস- ২০২৬  উদযাপন

    ধর্মপাশায় আন্তর্জাতিক নারী দিবস- ২০২৬  উদযাপন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়,ধর্মপাশা, সুনামগঞ্জ এর যৌথ উদ্যোগে " আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার, সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার " এই প্রতিপাদ্যকে সামনে রেখে ৮ মার্চ ধর্মপাশায় আন্তর্জাতিক নারী দিবস -২০২৬ পালিত হয়।

    এ উপলক্ষে রবিবার সকাল ১১ ঘটিকার সময় ধর্মপাশা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

    আলোচনা সভায় সভাপতিত্ব করেন ধর্মপাশা উপজেলা সহকারী কমিশনার ( ভূমি)  সঞ্চয় ঘোষ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহবুবুল কবিরের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন, ধর্মপাশা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাহিমা খানম। আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ধর্মপাশা উপজেলা কৃষি কর্মকর্তা আসাদ বিন খলিল রাহাত, ধর্মপাশা উপজেলা সমাজ সেবা কর্মকর্তা তৌফিক আহমেদ, উপজেলা সমন্বয়কারী গ্রাম আদালত মাহবুবুল আলম, এ পি ম্যানেজার ওয়ার্ল্ড ভিশন সুমন রুরাম,মনিটরিং কর্মকর্তা পারি মনিরুজ্জামান, বিশেষজ্ঞ ব্র্যাক ধর্মপাশা মোঃ জালাল  হোসেন, পারির রাশেদা আক্তার ডলি ও মীম,ব্র্যাক প্রতিনিধি রুনা আক্তার ও সাংবাদিক এনামুল হক ও এমারুল হক প্রমুখ।

    বক্তাগণ নারীর সার্বিক সুরক্ষা নিশ্চিত করন ও নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সকলকে এগিয়ে আসার আহবান জানান এবং নারী দর্শনের দায়ে মৃত্যু দন্ড কার্যকর করার আইন পাস করার প্রয়োজন।তাহলেই একমাত্র নারীর সুরক্ষা নিশ্চিত করন সম্ভব। 


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন