সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • দেশে ফিরেই হামলাকরীদের উদ্দেশ্যে যা বললেন বাঁধন আমদানি কমিয়ে দেশীয় কৃষি উৎপাদন বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর ৩৬ ঘণ্টা পর বাংলাদেশি যুবকের মরদেহ ফেরত দিল বিএসএফ দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ষষ্ঠ, বাতাস ‘অস্বাস্থ্যকর’ রায়ের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট সংবিধানবিরোধী: হাইকোর্ট মেধা দিয়ে দেশ গড়তে হবে, বিদেশে গেলেও দেশের কথা ভাবতে হবে: ফরিদা খানম কারিগরি ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট বন্ধ ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, নতুন ভর্তি ১,৫৬১ ‘আমাকে শুধু টাকা আয়ের মাধ্যম হিসেবে দেখেছে’, পরিবার নিয়ে পপির ক্ষোভ এআই মডেলের উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রোপিক সিইওর
  • কুলাউড়ায় বিপুল পরিমাণ নকল প্রসাধনীসহ আটক ৬

    কুলাউড়ায় বিপুল পরিমাণ নকল প্রসাধনীসহ আটক ৬
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মৌলভীবাজারের কুলাউড়ায় বিপুল পরিমাণ নকল প্রসাধনীসহ ৬ জনকে আটক করেছে উপজেলা প্রশাসন। গোপন সংবাদের ভিত্তিতে আজ (৭ই মার্চ) পৌর এলাকার বিভিন্ন দোকানে অভিযান চালিয়ে এসব অনুমোদনহীন ও ক্ষতিকারক প্রসাধনী জব্দ করা হয়।

    অতিরিক্ত পুলিশ সুপার, আজমল হোসেন, কুলাউড়া সার্কেল নেতৃত্বে কুলাউড়ার পৌরসভা এলাকা হইতে অভিযান পরিচালনা করে উদ্ধার করা হয় বিপুল পরিমান নকল প্রসাধনী সামগ্রী সহ ৬জনকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার অভিযান অব্যাহত আছে।

    উদ্ধারকৃত পণ্যের মধ্যে নামিদামি ব্র্যান্ডের লেবেল লাগানো নকল লোশন, ক্রিম ও ফেসওয়াশ রয়েছে। আটককৃতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি পুলিশ জানিয়েছে, তারা দীর্ঘদিন ধরে একটি চক্রের মাধ্যমে এই ব্যবসা পরিচালনা করে আসছিল।

    এ ঘটনায় তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। জনস্বাস্থ্যের সচেতনতা ও স্বাস্থ্য ঝুঁকিতে থাকা এসব অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছে স্থানীয় প্রসাশনি কর্তৃপক্ষ।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন