শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ডিএসইতে সূচক-লেনদেন বাড়লেও কমেছে বাজার মূলধন রাতের আঁধারে স্বাস্থ্যকেন্দ্রে হামলা, প্রশ্ন তুললেন জামায়াত আমির জনপ্রত্যাশা পূরণে পুলিশকে কঠোর হতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহারে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের চুক্তি ইমরানের মুক্তির দাবিতে ৪ অক্টোবর রাজধানীমুখী পদযাত্রা, ইসলামাবাদে কড়াকড়ি জাবির নতুন উপাচার্য ড. মো. নূরুল ইসলাম কিবলার দিক ভুল হলে কি নামাজ আবার পড়তে হবে? মেঘনায় ট্রলারডুবি: দুই দিন পর তিন ভাই-বোনের মরদেহ উদ্ধার নিয়মিত ৬ ঘণ্টা ঘুমে বাড়তে পারে যেসব স্বাস্থ্যঝুঁকি হাসপাতালে তিশার মা, ভক্তদের কাছে দোয়া চাইলেন অভিনেত্রী
  • ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ছাদ থেকে ৪০ কেজি গাঁজা উদ্ধার 

    ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ছাদ থেকে ৪০ কেজি গাঁজা উদ্ধার 
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ছাদ থেকে প্রায় ৪০ কেজি গাঁজা উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ।

    উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ১২ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার ৬ মার্চ রাতে সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী পারাবত এক্সপ্রেস ট্রেন থেকে এসব গাঁজা উদ্ধার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির সদস্যরা ট্রেনটিতে অভিযান চালান।

    তল্লাশির একপর্যায়ে ট্রেনের ইঞ্জিনের সঙ্গে সংযুক্ত পাওয়ার কার বগির ছাদে সন্দেহজনক অবস্থায় রাখা কয়েকটি প্যাকেট দেখতে পান পুলিশ সদস্যরা। পরে ২১টি প্যাকেটে ৪০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

    ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ রফিকুল ইসলাম জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ট্রেনের ছাদ থেকে এসব গাঁজা উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ১২ লাখ টাকা।

    তিনি আরও জানান, অভিযানের সময় কাউকে আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় জড়িতদের শনাক্তে তদন্ত চলছে। এ বিষয়ে রেলওয়ে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন