সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রায়ের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট সংবিধানবিরোধী: হাইকোর্ট মেধা দিয়ে দেশ গড়তে হবে, বিদেশে গেলেও দেশের কথা ভাবতে হবে: ফরিদা খানম কারিগরি ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট বন্ধ ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, নতুন ভর্তি ১,৫৬১ ‘আমাকে শুধু টাকা আয়ের মাধ্যম হিসেবে দেখেছে’, পরিবার নিয়ে পপির ক্ষোভ এআই মডেলের উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রোপিক সিইওর আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ দুই মাসে বেনাপোলে সাড়ে ৩ লাখ কেজি ইলিশ আমদানি সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই: আইজিপি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন
  • মধ্যনগরে নদীতে বিষ প্রয়োগে দুই লাখ টাকার মাছ নিধনের অভিযোগ

    মধ্যনগরে নদীতে বিষ প্রয়োগে দুই লাখ টাকার মাছ নিধনের অভিযোগ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় ঘাসী নদীর (দ্বিতীয় খণ্ড) একটি অংশে বিষ প্রয়োগ করে মাছ নিধনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রায় দুই লাখ টাকার মাছ মারা গেছে বলে দাবি করেছে ইজারাপ্রাপ্ত মৎস্যজীবী সমবায় সমিতি।

    অভিযোগ সূত্রে জানা যায়, মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের ঘাসী নদী (দ্বিতীয় খণ্ড) ১৪৩১ বাংলা সন থেকে ১৪৩৩ বাংলা সন পর্যন্ত বৈধভাবে ইজারা নিয়ে পরিচালনা করছে হামিদপুর বন্ধন মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেড। সমিতির সভাপতি আজিজ মিয়া জানান, গত ৪ মার্চ সকালে নদীতে নিয়োজিত পাহারাদার ফোনে তাকে জানান, বংশীকুন্ডা বাজার-সংলগ্ন নদীর পূর্ব পাশে কে বা কারা বিষ প্রয়োগ করেছে। পরে ঘটনাস্থলে গিয়ে নদীতে বিপুল পরিমাণ মৃত মাছ ভেসে থাকতে দেখা যায়।

    সমিতির দাবি, এতে আনুমানিক দুই লাখ টাকার মাছের ক্ষতি হয়েছে, যা তাদের জন্য বড় ধরনের আর্থিক ধাক্কা। তারা বিষয়টি উপজেলা প্রশাসনকে লিখিতভাবে জানিয়েছে।

    সমিতির সভাপতি আজিজ মিয়া বলেন, “আমরা সরকারি সব নিয়ম মেনে নদীটি পরিচালনা করে আসছি। পরিকল্পিতভাবে বিষ প্রয়োগ করে আমাদের ক্ষতিগ্রস্ত করা হয়েছে। আমরা দোষীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি ও ক্ষতিপূরণ চাই।”

    স্থানীয় সচেতন মহলের মতে, নদীতে বিষ প্রয়োগের ঘটনা কেবল অর্থনৈতিক ক্ষতির কারণ নয়; এটি পরিবেশ ও জীববৈচিত্র্যের জন্যও অত্যন্ত মারাত্মক হুমকি। এ ধরনের কর্মকাণ্ডের ফলে মাছ ও অন্যান্য জলজ প্রাণী ধ্বংস হচ্ছে, যা দীর্ঘমেয়াদে প্রাকৃতিক ভারসাম্য নষ্ট করছে। তারা আশঙ্কা প্রকাশ করেছেন, দ্রুত তদন্ত ও কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ না করলে ভবিষ্যতে এ ধরনের অপরাধ আরও বৃদ্ধি পেতে পারে। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ গ্রহণ অত্যন্ত জরুরি।

    এ বিষয়ে মধ্যনগর উপজেলা কর্মকর্তা উজ্জ্বল রায় জানান, লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন