শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • অপ্রতিম হত্যার পর অজ্ঞাত নম্বর থেকে বাবা-মাকে হুমকি, জিডি ধানমন্ডিতে নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল, আটক ৪ ২৪ ঘণ্টায় রাজধানীতে ৪৬৫ গ্রেফতার, বিপুল মাদক জব্দ জয়ার হাসিতে মুগ্ধ ভক্তরা, আলোচনায় এভারগ্রিন লুক ভিসার শর্ত ভাঙলে যুক্তরাষ্ট্র ভ্রমণে স্থায়ী নিষেধাজ্ঞা ডিএসইতে সূচক-লেনদেন বাড়লেও কমেছে বাজার মূলধন রাতের আঁধারে স্বাস্থ্যকেন্দ্রে হামলা, প্রশ্ন তুললেন জামায়াত আমির জনপ্রত্যাশা পূরণে পুলিশকে কঠোর হতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহারে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের চুক্তি ইমরানের মুক্তির দাবিতে ৪ অক্টোবর রাজধানীমুখী পদযাত্রা, ইসলামাবাদে কড়াকড়ি
  • নবীনগরে গ্যাসের সিলিন্ডারে পানি, সাধারণ ক্রেতা বিপাকে

    নবীনগরে গ্যাসের সিলিন্ডারে পানি, সাধারণ ক্রেতা বিপাকে
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ​নবীনগর পৌর এলাকায় রান্নার গ্যাসের সিলিন্ডারে গ্যাস নয়, মিলছে কেজি কেজি পানি।

    সম্প্রতি গোলাপ চেয়ারম্যান মার্কেটের এক ব্যবসায়ীর দোকানে সিলিন্ডারের ভেতরে পানি পাওয়ার ঘটনা হাতেনাতে ধরা পড়ায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। 

    ভুক্তভোগী ও স্থানীয় সাধারণ মানুষ একে অসাধু চক্রের কারসাজি হিসেবে দেখছেন।

    ​জানা যায়, নবীনগর পৌরসভার ৩ নং ওয়ার্ড উত্তরপাড়ার বাসিন্দা মৃত শহীদ মিয়ার ছেলে আক্তার হোসেন গত ২৬ ফেব্রুয়ারি গোলাপ

    চেয়ারম্যান মার্কেটের ইসলামী ব্যাংকের নিচে অবস্থিত শিপন ঘোষের দোকান থেকে ১৭৫০ টাকা দিয়ে একটি গ্যাসের সিলিন্ডার ক্রয় করেন। 

    আজ মঙ্গলবার (৪ মার্চ, ২০২৬) দুপুরে আক্তার হোসেন ওই দোকানে এসে অভিযোগ করেন যে, মাত্র ৮ দিনের মাথায় তার সিলিন্ডারের গ্যাস ফুরিয়ে গেছে।

    ​গ্যাস শেষ হলেও সিলিন্ডারটি অস্বাভাবিক ভারী মনে হওয়ায় ক্রেতা ও বিক্রেতার সন্দেহ হয়।

     পরবর্তীতে দোকান মালিক শিপন বোস সিলিন্ডারটি পরীক্ষা করলে দেখা যায়, এর ভেতরে প্রচুর পরিমাণে পানি রয়েছে। 

    পানি বের করার পর মেপে দেখা যায়, একটি সিলিন্ডারেই প্রায় ৩ থেকে ৪ কেজি পানি ভরা ছিল।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আরও পড়ুন