সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রায়ের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট সংবিধানবিরোধী: হাইকোর্ট মেধা দিয়ে দেশ গড়তে হবে, বিদেশে গেলেও দেশের কথা ভাবতে হবে: ফরিদা খানম কারিগরি ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট বন্ধ ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, নতুন ভর্তি ১,৫৬১ ‘আমাকে শুধু টাকা আয়ের মাধ্যম হিসেবে দেখেছে’, পরিবার নিয়ে পপির ক্ষোভ এআই মডেলের উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রোপিক সিইওর আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ দুই মাসে বেনাপোলে সাড়ে ৩ লাখ কেজি ইলিশ আমদানি সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই: আইজিপি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন
  • নতুন কমিশনার না আসা পর্যন্ত ডিএমপির দায়িত্বে মো. সরওয়ার

    নতুন কমিশনার না আসা পর্যন্ত ডিএমপির দায়িত্বে মো. সরওয়ার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার পদে নতুন কেউ যোগদান না করা পর্যন্ত দায়িত্ব পালন করবেন অতিরিক্ত পুলিশ কমিশনার (সুপারনিউমারারি অতিরিক্ত আইজি) মো. সরওয়ার।

    বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ডিএমপির পুলিশ কমিশনার হিসেবে নতুন কোনো কর্মকর্তা দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত মো. সরওয়ার অস্থায়ীভাবে এ দায়িত্ব পালন করবেন।

    গত বছরের ৭ জানুয়ারি স্পেশাল ব্রাঞ্চ (এসবি) থেকে তাকে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়। পরে তিনি ডিএমপির ট্রাফিক বিভাগের প্রধানের দায়িত্ব পান। চলতি বছরের ১১ আগস্ট অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি লাভ করেন তিনি। রাজধানীতে যানজট নিরসনে তার ভূমিকা বিশেষভাবে উল্লেখযোগ্য।

    এর আগে, ২৫ ফেব্রুয়ারি ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী ব্যক্তিগত ও পারিবারিক কারণ দেখিয়ে পদত্যাগপত্র জমা দেন। তিনি বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছিলেন।

    উল্লেখ্য, ২০২৪ সালের ২০ নভেম্বর চুক্তিভিত্তিক নিয়োগে দুই বছরের জন্য ডিএমপির কমিশনার হিসেবে দায়িত্ব পান সাজ্জাত আলী। তার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল আগামী ২১ নভেম্বর। কমিশনার হওয়ার আগে তিনি পুলিশ সংস্কার কমিশনের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন