শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬
Natun Kagoj
শিরোনাম

ধর্মপাশা উপজেলা প্রশাসনের মত বিনিময় সভা অনুষ্ঠিত

ধর্মপাশা উপজেলা প্রশাসনের মত বিনিময় সভা অনুষ্ঠিত
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা প্রশাসনের আয়োজনে ২৬ ফেব্রুয়ারী বৃহস্পতিবার সকাল ১১টা ৩০ মিনিটের সময় ধর্মপাশা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা জনি রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২২৪ সুনামগঞ্জ - ১ এলাকার নব- নির্বাচিত সংসদ সদস্য মোঃ কামরুজ্জামান কামরুল। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা আসাদ বিন খলিল রাহাত, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা তৌফিক আহমদ, উপজেলা প্রকৌশলী মোঃ শাহাবুদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহবুবুল কবির,ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সহিদ উল্লা,ধর্মপাশা উপজেলা বিএনপির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোঃ লিয়াকত আলী, পানি উন্নয়ন বোর্ডের এস ও জাহাঙ্গীর আলম। 

এ সময় মত বিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার ( ভূমি)  সঞ্চয় ঘোষ,ধর্মপাশা সার্কেলের সহকারী পুলিশ সুপার এস এম ফজলে রাব্বি রাজিব, ধর্মপাশা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ মোতালিব খান,সাবেক সহ সভাপতি কাজী মাজারুল হক,উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ আব্দুল হক,উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক এস এম রহমত প্রমুখ।

প্রধান অতিথি কামরুজ্জামান কামরুল তাঁর বক্তব্যে বলেন, ঘুষ,দূর্নীতি,চাঁদাবাজি ও মাদক নিমূল করা এবং জাতির সার্বিক উন্নয়নে বর্তমান সরকার অঙ্গীকার বদ্ধ। তাই আপনারা এ সকল বিষয় মাথায় রেখে কাজ করে যাবেন। তিনি হাওর এলাকার রাস্তা - ঘাট উন্নয়ন সহ শিক্ষা, চিকিৎসা সেবা নিশ্চিত করনে কাজ করে যাবেন। দূর্যোগ মোকাবেলায় হাওরের পানি উন্নয়ন বোর্ডের বাঁধগুলি অতিসত্বর মেরামত ও পূর্ণ নিমার্ণের জন্য নির্দেশ প্রদান করেন।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ

আরও পড়ুন