মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
Natun Kagoj

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু তেঁতুল চাটনি

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু তেঁতুল চাটনি
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

শীতের বিকেল হোক কিংবা ভরদুপুর, ভাজাপোড়া বা সিঙ্গাড়ার সাথে এক চিমটি তেঁতুলের চাটনি না হলে যেন জমে না। সিঙ্গাড়া, সমুচা, আলুর চপ কিংবা ফুচকা—এই চাটনি ছাড়া যেন সব আয়োজনই অসম্পূর্ণ। তেঁতুলের টক, গুড়ের মিষ্টি আর ভাজা মশলার ঝাঝালো ঘ্রাণে তৈরি এই চাটনি কেবল খাবারের স্বাদই বাড়ায় না, বরং ঘরোয়া আড্ডায় নিয়ে আসে এক অন্যরকম তৃপ্তি। খুব সাধারণ কিছু উপকরণে বাড়িতেই কীভাবে তৈরি করবেন দোকানের মতো নিখুঁত স্বাদের তেঁতুলের চাটনি, চলুন দেখে নেওয়া যাক।

উপকরণ:

  • ১০০ গ্রাম পাকা তেঁতুল (বীজ ছাড়া)
  • ১৫০ গ্রাম গুড় অথবা চিনি
  • ১ টেবিল চামচ সরিষার তেল
  • ১/২ চা চামচ পাঁচফোড়ন
  • ২-৩টি শুকনো লঙ্কা
  • ১/২ চা চামচ ভাজা মশলার গুঁড়ো (জিরে ও শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করা)
  • ১/২ চা চামচ বিট লবণ
  • ১/৪ চা চামচ সাধারণ লবণ
  • ১/২ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো
  • ১ কাপ পানি

প্রস্তুত প্রণালী:

১.প্রথমে তেঁতুল ১ কাপ পানিতে আধঘণ্টা ভিজিয়ে রেখে চটকে ক্বাথ বের করে নিন এবং ছাঁকুনি দিয়ে ছেঁকে নিন।
২.কড়াইতে সরিষার তেল গরম করে তাতে শুকনো লঙ্কা এবং পাঁচফোড়ন ফোড়ন দিন।
৩.ফোড়ন থেকে সুগন্ধ বেরোলে তেঁতুলের ক্বাথ ঢেলে দিন।
৪.এবার এতে সাধারণ লবণ, বিট লবণ, হলুদের গুঁড়ো এবং লঙ্কার গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করুন।
৫.মিশ্রণটি ফুটে উঠলে এতে গুড় বা চিনি মিশিয়ে দিন।
৬.মাঝারি আঁচে চাটনিটি ঘন হতে দিন যতক্ষণ না এটি আঠালো ভাব ধারণ করছে।
৭.চাটনি যথেষ্ট ঘন হয়ে এলে ওপর থেকে ভাজা মশলার গুঁড়ো ছড়িয়ে ভালো করে মিশিয়ে নিন।
৮.আঁচ বন্ধ করে ঠান্ডা হতে দিন এবং পরিবেশন করুন।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন